শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আর্মেনিয়ার জালে ৯ গোল, বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পরাজয়ের ধাক্কা খেয়েছিল পর্তুগাল। ওই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও। তাতে রবিবার আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটা বাঁচা–মরার লড়াইয়ে পরিণত হয়েছিল। সেই ম্যাচটা গোল উৎসবে জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেসের হ্যাটট্রিকে তারা ম্যাচ জিতেছে ৯-১ গোলে। 

শুরুর ৭ মিনিটেই ফ্রি-কিক থেকে ব্রুনো ফার্নান্দেজের তুলে দেওয়া বল হেড করে জালে পাঠান রেনাতো ভেইগা। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি পর্তুগাল। ১৮তম মিনিটে কাছ থেকে শট নিয়ে আর্মেনিয়াকে সমতায় ফেরান এডুয়ার্ড স্পের্তসিয়ান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় রবার্তো মার্টিনেজের দল। ২৮ মিনিটে গঞ্জালো রামোসের নিখুঁত ফিনিশে আবারও এগিয়ে যায় পর্তুগাল। পাঁচ মিনিট পর দারুণ এক শটে ব্যবধান বাড়ান নেভেস। এরপর ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তরুণ এই মিডফিল্ডার।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান আরও বাড়ে। বক্সে ফাউল আদায় করে নেন রুবেন দিয়াস। তার পর স্পট–কিকে লক্ষ্যভেদ করে ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধেও ছিল এই গোল উৎসব। নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দেজ। পরে কার্লোস ফোর্বসকে ফাউল করায় আবারও পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। 

এরপর হ্যাটট্রিক পূরণ করেন নেভেস। বক্সের মাঝামাঝি থেকে বল জালে পাঠিয়ে দলের অষ্টম গোলটি করেন তিনি। যোগ করা সময়ের আগমুহূর্তে জোরালো শটে স্কোরলাইন দশের ঘরে নিতে না পারলেও নবম গোলটি করেন ফ্রান্সিসকো কনসেইসাও।

সব মিলিয়ে একপেশে ম্যাচ জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপ নিশ্চিতের সঙ্গে দুঃসংবাদও আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় আগামী বছরের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By