শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন

তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক পাকিস্তান। ২১২ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারেই তাড়া করেছে স্বাগতিক দল। 

বল হাতে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ২১১ রানে আটকে রাখার পর ফখর জামানের ফিফটি (৫৫) ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৬১ রানের ইনিংস জয় পাইয়ে দিয়েছে স্বাগতিকদের। হুসেইন তালাতও রিজওয়ানের সঙ্গে ৪২ রানে অপরাজিত ছিলেন। রিজওয়ান-তালাত অবিচ্ছিন্ন ছিলেন ১০০ রানে। 

রান তাড়ার শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। ব্যক্তিগত শূন্য রানে ফেরেন ওপেনার হাসিবুল্লাহ খান। তার পর বাবর-ফখর মিলে যোগ করেন ৭৪ রান। দলের ৮২ রানে সাজঘরে ফেরেন ফখর। তার আগে ৪৫ বলে ৮ চারে উপহার দেন ৫৫ রানের আলো ঝলমলে ইনিংস। 

তার পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। দুর্দান্ত স্পেলে জেফরি ভ্যান্ডারসে দ্রুত সময়ে তুলে নেন বাবর আজম (৩৪) ও সালমান আগার (৬) উইকেট। তাতে নড়বড়ে পরিস্থিতির জন্ম নেয়। পাকিস্তান ১১৫ রানে হারায় চতুর্থ উইকেট। সেখান থেকেই পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখেন রিজওয়ান ও তালাত। ১৯তম ওয়ানডে ফিফটি তুলে নেন রিজওয়ান। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আবারও ভালো শুরুর সুযোগ নষ্ট করে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা  (২৪) ও কামিল মিশারা (২৯) দ্রুতগতির সূচনায় ওপেনিংয়ে যোগ করেন ৫৫ রান। এক পর্যায়ে স্কোর ছিল ২৪.১ ওভারে ৩ উইকেটে ১১২। সেখান থেকে ধস নামলে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। টপের সাত ব্যাটারের ছয়জনই আউট হয়েছেন সেট হয়ে। সর্বোচ্চ ৪৮ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা। 

শেষ দিকে পাভান রথনায়েকে ৩২ রান করে লড়াই করার চেষ্টা করলেও সঙ্গী না পেয়ে ৪৬তম ওভারে রান আউট হন তিনি। তাতেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

বল হাতে ৪৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ম্যাচসেরাও তিনি। দুটি করে নেন হারিস রউফ ও ফয়সাল আকরাম। একটি করে নিয়েছেন শাহীন আফ্রিদি ও ফাহিম আশরাফ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By