শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ফিরছেন পরীমণি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

খবরে আছেন, সিনেমায় নেই। দীর্ঘ সময় ধরে পরীমণির ক্ষেত্রে তাই ঘটছে। এরমধ্যে ১ বছর ৪ মাস ২৩ দিন খরচা করে ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার কাজ শেষ করার খবর মিলেছে বটে। যদিও সেটি মুক্তির কোনও নিশ্চয়তা মিলছিলো না। 

অবশেষে ছবিটি মুক্তির খোঁজ মিলেছে। নিশ্চিত এই খবরটি সত্যি হলে, পরীকে ফের বড় পর্দায় দেখার আনন্দ ছড়াবে ভক্তদের মনে। জানা গেছে, আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, সিনেমাটির শুটিং শেষ করেছেন। সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারবো।’

‘ডোডোর গল্প’তে পরীমণি অভিনয় করেছেন ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তার সঙ্গে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।

পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে এই সিনেমার সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। পরীমণি ‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে। 

গল্পটি, এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে নিরন্তর অনুসন্ধান শেষে মা খুঁজে পায় তার হারিয়ে যাওয়া সন্তানকে।

বলা দরকার, নিজের জন্মদিন উদযাপন করতে এখন মালয়েশিয়া রয়েছেন পরীমণি। অন্যদিকে সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায়। দু’জনই ‘ডোডোর গল্প’র বাইরে সিনেমাশূন্য! পরীমণি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By