মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

অর্ণবের ‘ভাল্লাগে না’, ভালো নাকি লাগবে সবার!

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

কোক স্টুডিওর ব্যানারে অর্ণবকে পাওয়া যাচ্ছে বটে, তবে সেটি দুধের স্বাদ ঘোলে মেটানো কিংবা নাই মামার চেয়ে কানা মামার মতোই!

সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে অর্ণবের নতুন অ্যালবাম। নাম ‘ভাল্লাগে না’। অ্যালবামটি প্রকাশ করছে আধখানা মিউজিক। সার্বিক সহযোগিতায় আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।
 
অর্ণব মুখপাত্র ত্রয়ী জানান, ৮টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। গানগুলোর মধ্যে কিছু গান তৈরি হয়েছে কবিদের কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে, বাকিগুলো অর্ণব ও তার বন্ধুরা লিখেছেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই।  অ্যালবাম প্রসঙ্গে অর্ণব বলেন, ‘প্রায় ১০ বছর বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম আসছে আমার। ভীষণ উচ্ছ্বসিত এই কাজটা নিয়ে। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। আরও আছে আমার বন্ধু তৌফিকের লেখা গান, রাজীবের লেখা গান। মিউজিক্যালি আশা করছি সবার ভালো লাগবে। ইবিএলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।’ 

‘ভাল্লাগে না’ অ্যালবামের গানগুলো প্রকাশ পাবে অর্ণবের অফিসিয়াল স্পটিফাই চ্যানেলে। পরবর্তীতে গানগুলো ভিডিও আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

এর আগে প্রকাশ হওয়া অর্ণবের অ্যালবামের মধ্যে রয়েছে ‘চাইনা ভাবিস’ (২০০৫), ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’ (২০০৯), ‘রোদ বলেছে হবে’ (২০১০), ‘আধেক ঘুমে’ (২০১২), ‘খুব ডুব’ (২০১৫), ‘অন্ধ শহর’ (নতুন-পুরনো মিলিয়ে, ২০১৭) এবং ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’ (রিমেক, ২০২২)। অর্ণবের আঁকা অ্যালবাম প্রচ্ছদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By