সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শহীদ মিনারে শিক্ষকরা, চলছে শাহবাগ অবরোধের প্রস্তুতি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২২ অপরাহ্ন

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দাবি আদায়ে শাহবাগ অবরোধের জন্য প্রস্তুতিও নিচ্ছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে অবেরোধ ঠেকাতে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর নেতৃত্বে শিক্ষকরা শহবাগ মোড়ে অবস্থান নেবেন। শাহবাগে রাস্তা অবরোধের প্রস্তুতি চলছে। বেলা ১২টা থেকে সেখানে অবস্থান করার কথা ছিল। তবে প্রস্তুতি সম্পন্ন করে কিছুক্ষণ পর অবস্থান নেওয়া হবে। 

শিক্ষকরা জানান, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন এমপ্রিভুক্ত শিক্ষকরা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন চলছে, অন্যদিকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি।

তারা আরও জানান, গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশি নির্যযাতনের শিকার হন শিক্ষকরা। তাদের অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়া হয় শহীদ মিনারে। সেখোন থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে শিক্ষকদের হাইকোর্ট মাজার গেটেই আটকে দেয় পুলিশ।   

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার শাহবাগ ব্লকেড করবো। সারা দেশে শ্রেণি পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনও শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By