শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর ৯টি কার্যকর ট্রিকস

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। সবাই এখানে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজেদের ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও পোস্ট করেন কিংবা একে অপরের সঙ্গে আদান-প্রদান করেন। তাই ফেসবুকের সিকিউরিটি (নিরাপত্তা) বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্টে, এবং যোগাযোগ নিরাপদ রাখতে পারবেন হ্যাকার বা অসাধু ব্যক্তিদের হাত থেকে। ফেসবুকের নিরাপত্তা বাড়ানোর কিছু কার্যকর উপায় জেনে নিন-

১.শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: নূ্ন্যতম ১২ অক্ষরের শক্তিশালী পাসওয়ার্ড দিন। বড় হাতের অক্ষর (A-Z), ছোট হাতের অক্ষর (a-z), সংখ্যা (0-9), এবং স্পেশাল চিহ্ন (!@#$%) ব্যবহার করুন। একই পাসওয়ার্ড অন্য অ্যাকাউন্টে ব্যবহার করবেন না।

২. টু-ফ্যাক্টর অথেনটেকেশন (Two-Factor Authentication) চালু করুন: ফেসবুক সেটিংসে গিয়ে ২-স্টেপ ভেরিফিকেশন অন করুন। কোড এসএমএস, অথেনটিকেশন অ্যাপ (Authenticator App) অথবা সিকিউরিটি কী ব্যবহার করতে পারেন।

৩. লগইন অ্যালার্টস চালু করুন: নতুন ডিভাইস থেকে কেউ লগইন করলে নোটিফিকেশন বা ইমেইল পাবেন। যেভাবে চালু করবেন- সেটিংসে গিয়ে সিকিউরিটি, তারপর গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকোগনাইজড লগইন।  (Settings → Security → Get alerts about unrecognized logins) ।

৪. ট্রাস্টেড কনট্যাকস সেট করুন: এটা করলে জরুরি অবস্থায় (অ্যাকাউন্ট লক হলে) বন্ধুদের সাহায্যে অ্যাকাউন্ট ফেরত আনতে পারবেন।

৫. আননোন ডিভাইস থেকে লগআউট করুন: – Settings → Security and Login → Where You’re Logged In এ গিয়ে অপরিচিত ডিভাইস থেকে Sign Out করুন।

৬. প্রাইভেসি সেটিংস (Privacy Settings) কনফিগার করুন: কে আপনার পোস্ট দেখতে পারবে তা সীমিত করুন (Friends only)। আপনার প্রোফাইল তথ্য (ইমেইল, ফোন নম্বর) Only Me করুন। ফ্রেন্ড রিকোয়েস্ট ও ট্যাগিং সেটিংস নিয়ন্ত্রণ করুন।

৭. অচেনা লিংক, ভিডিও বা অ্যাপ এ ক্লিক করা থেকে বিরত থাকুন। ফেক অ্যাপ বা ফেক ওয়েবসাইটে লগইন করলে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

৮. ব্রাউজার ও অ্যাপ আপডেট রাখুন: সর্বশেষ আপডেটেড ব্রাউজার ও ফেসবুক অ্যাপ ব্যবহার করুন। পাবলিক কম্পিউটার বা মোবাইলে অটো-লগইন বন্ধ রাখুন।

৯. সিকিউরিটি চেক-আপ ব্যবহার করুন: ফেসবুকের সিকিউরিটি চেক-আপ টুলস ব্যবহার করে এক ক্লিকে অ্যাকাউন্ট সিকিউরিটি পরীক্ষা ও মেরামত করতে পারবেন।

এছাড়াও, পাবলিক ওয়াইফাই (Wi-Fi) তে লগইন না করা ভালো। পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। ফেসবুক ইমেইল যাচাই করতে [email protected] ঠিকানাটি চেক করুন। কোনও সন্দেহজনক ইমেইলে রিপ্লাই করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By