সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

দাবি না মানলে বৃহস্পতিবার যমুনা অভিমুখে শিক্ষকদের এক দফা কর্মসূচি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

বাড়িভাড়া ২০ শতাংশের দাবি বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যে মেনে না নিলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে এক দফা কর্মসূচিতে যাবেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দুপুর ১২টায় যমুনা অভিমুখে পদযাত্রা করবেন তারা।

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার বিকালে শাহবাগ অবরোধ ছেড়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফেরেন। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আজ রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা না হলে তিন দফা দাবির পরিবর্তে কাল সকাল থেকে এক দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে যমুনা অভিমুখে আমরা পদযাত্রা করবো।

শিক্ষকরা জানান, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে শহীদ মিনার থেকে বুধবার (১৫ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে শাহবাগ অবরোধ করেন শিক্ষকরা। বেলা পৌনে ৫টার দিকে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফেরেন তারা। অন্যদিকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

শিক্ষকরা জানান, তিন দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। অন্যদিকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি।

তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হন তারা। তাদের অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়া হয় শহীদ মিনারে। সেখান থেকে মঙ্গলবার বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে শিক্ষকদের হাইকোর্ট মাজার গেটে আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন শিক্ষকরা। পরে শহীদ মিনারে ফিরে বুধবার দুপুরে শাহবাগ অবরোধে যান। শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে।

শিক্ষকদের তিন দফা দাবি হলোএমপ্রিভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By