শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গুঞ্জনে মেহজাবীন, সঙ্গে নিশো

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ক্যারিয়ার দৈর্ঘ্য, উচ্চ সফলতা আর গভীর প্রেমের বিবেচনায় মেহজাবীন চৌধুরীকে নিয়ে সে অর্থে কোনও গুঞ্জনই ঠিকঠাক দানাবাঁধতে পারেনি। নায়িকা হিসেবে এটি তার জন্য হতাশার কারণ হলেও হতে পারে।

তবে এ পর্যায়ে এসে খানিক গুঞ্জনে অবকাশ হলো বটে। গুঞ্জন উঠেছে, আফরান নিশোর নতুন সিনেমায় নায়িকা হয়ে ধরা দিচ্ছেন মেহজাবীন চৌধুরী। তাও আবার সেটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রেদওয়ান রনি। যার হাত ধরে সিনেমায় অভিষেক হয়েছিলো আজকের শরিফুল রাজ ও নাজিফা তুষিদের।

এদিকে নাটকের শীর্ষ ক্যারিয়ারে উঠে অনেকটা হুট করেই যেন ছুটি নিলেন মেহজাবীন। যেটা করা প্রায় অসম্ভব ছিলো। মেহজাবীন দেখালেন অমন উঁচু থেকেও সিনেমায় ঝাঁপ দেওয়া যায়। দিয়েছেন। পেয়েছেন সফলতা। যদিও সেটি বাণিজ্যিক নয়, উৎসবকেন্দ্রিক। ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নিয়ে তিনি ঘুরেছেন বিশ্বের নামকরা বেশ ক’টি উৎসব। যেমনটা ঘোরা হয়নি তার নাটকের ২০ বছরের ক্যারিয়ারেও! তবে হতাশার কথা ছিলো, পর পর অথবা প্রায় একসঙ্গে দুই সিনেমা প্রকাশের পর মেহজাবীন যেন বিয়ে করে খানিকটা থমকে গিয়েছিলেন। অনেকেই মনে মনে ভেবে সুখ কিংবা অসুখ পাচ্ছিলেন, মৌ-বিপাশাদের পথ ধরে মেহজাবীন বুঝি সংসারে ঢুকে পড়লো! তার আর হাঁটা হলো না বুঝি জয়ার পথ ধরে!

সেসব ভুল প্রমাণ করে উল্টো গুঞ্জনের জন্ম দিলেন তৃতীয় সিনেমায় এসে। জোর গুঞ্জন তার নতুন সিনেমার নাম ‘দম’। যাতে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন মোশাররফ করিম ও আফরান নিশোর মতো অভিনেতাদের। অস্বস্তির বিষয় এই যে, একই সিনেমায় এর আগে শোনা যাচ্ছিলো পূজা চেরীর নাম। ফলে চলমান গুঞ্জনের নতুন পাখা, তবে কি পূজা আউট মেহজাবীন ইন?

কোনও গুঞ্জন কিংবা প্রশ্নেরই জবাব মিলছে না সংশ্লিষ্টদের কাছ থেকে। তবে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, মেহজাবীনই হতে যাচ্ছেন রেদওয়ান রনির ‘দম’! ১০ বছর পর যে নির্মাতা সিনেমায় ফিরছেন, তার জন্য মেহজাবীন চৌধুরীর মতো অভিনেত্রী জরুরি বটে। বলছেন অনেকেই। বুসান উৎসবে মেহজাবীন চৌধুরী এমনও হতে পারে, মেহজাবীনের কারণে বাদ পড়ছেন পূর্ব নির্ধারিত পূজা চেরী! আর সেই তথ্য যদি মুখ ফসকে বের করেন পূজা, তবে গোলমাল বাঁধবে সিনেমার মণ্ডপে। এটিও প্রায় নিশ্চিত।

আর এসবের সমাধান হতে পারে অদ্য (২৯ অক্টোবর) বিকাল নাগাদ, প্রকাশ্যে। রাজধানীর গুলশানে অনুষ্ঠিতব্য ‘দম’-এর আনুষ্ঠানিক মহরত। সেখানে সিনেমাটি নিয়ে ওঠা সকল গুঞ্জনের জবাব দিবেন রনি ও তার দল। সঙ্গে মুক্তির পরিকল্পনাও। 

প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এর আগে এই তিন প্রতিষ্ঠান মিলে বানিয়েছে, ‘সুড়ঙ্গ’, ‘দাগী’ ও ‘তুফান’। এবার যুক্ত হচ্ছে ‘দম’। 
 
রেদওয়ান রনি আগেই জানিয়েছেন, ‘‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। আমি এমন একটি চরিত্র খুঁজছিলাম, যার ভেতরের শক্তি দর্শককেও নাড়া দেবে। এই সিনেমায় সেই অনুপ্রেরণার গল্প বলবো।’’ ‘প্রিয় মালতী’র সংবাদ সম্মেলনে মেহজাবীন চৌধুরী গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং প্রস্তুতি। বাংলাদেশ ছাড়াও, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে এর দৃশ্যধারণ।

রেদওয়ান রনির এটি তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘চোরাবালি’ (২০১২)-তে তিনি জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নির্মাণ করেন ‘আইসক্রিম’ (২০১৬)। এবার আসছেন ‘দম’ (২০২৬) নিয়ে। মেহজাবীন চৌধুরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By