শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আসিফ আকবরের বক্তব্যে সমালোচনার ঝড়

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নানান নেতিবাচক কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। 

বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন ফেসবুকে প্রশ্ন রেখে বলেন, ‘প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে। ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বক্তব্য খেলাধুলার অঙ্গনকে বিভাজিত করবে। ক্রিকেট আভিজাত্যের খেলা হলে, ফুটবল কী নিম্ন জাতের খেলা?! তীব্র নিন্দা জানাচ্ছি।’

জাতীয় দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর ডাগআউট সামলাচ্ছেন মারুফুল হক। তিনি লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য। সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে।’

বাফুফের আরেক সদস্য গোলাম গাউস বলেছেন, ‘যিনি খেলার খ জানেন না, যোগ্যদের অযোগ্য করে কোটায় পরিচালক হয়ে ভাইরাল হতে চাচ্ছেন মনে হয়, মিস্টার পরিচালক আমরা লজ্জিত!’

কোচ জুলফিকার মাহমুদ মিন্টু লিখেছেন, ‘যার যেখানে থাকা  উচিত না এই দেশে সে সেখানেই বসে। ভাষা ঠিক করুন।’ 

আরেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য সরাসরি লিখেছেন, ‘আসিফ আকবর সারা দেশের ফুটবলারদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।’ 

আসিফ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হাস্যোজ্জ্বল ও মৃদু তালি দিতে দেখা যায়।
আশি-নব্বইয়ের দশকে ইস্ট অ্যান্ড-ভিক্টোরিয়ার হয়ে ফুটবল খেলা বুলবুল এখন কী মন্তব্য করেন তা দেখার বিষয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By