শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ফোন, ফেসবুক কিংবা ব্যাংক কার্ড— সবকিছুর পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন? সমাধান জেনে নিন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রামসহ দরকারি বিভিন্ন ওয়েবসাইটের অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়  হলো পাসওয়ার্ড। অনেকেই পাসওয়ার্ড মনে রাখতে পারেন না। আবার ফোনে পাসকোড, একেক ব‍্যাংকের কার্ডে একেক পিন ভুলে তালগোল পাকিয়ে ফেলাটাও স্বাভাবিক।

এ পরিস্থিতি মোকাবিলায় আপনাকে সহযোগীতা করতে পারে পাসওয়ার্ড ম্যানেজার। এটি এমন একটি সফটওয়্যার বা অ্যাপ যা আপনার সব পাসওয়ার্ড নিরাপদভাবে সংরক্ষণ, তৈরি এবং মনে রাখতে সাহায্য করবে।

সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি আপনার অ্যকাউন্টগুলোর নিরাপত্তা বাড়াবে এবং হ্যাকিংয়ের ঝুঁকিও কমাবে।

‘পাসওয়ার্ড ম্যানেজার’ ব্যবহার করার কয়েকটি ধাপ

প্রথমত, সঠিক পাসওয়ার্ড ম্যানেজার নির্বাচন করতে হবে। জনপ্রিয়গুলোর মধ্যে কয়েকটি হলো-  লাস্টপাস (LastPass), ড্যাশলেন (Dashlane), বিটওয়ারডেন (Bitwarden)। এগুলোর ফ্রি ও পেইড উভয় ভার্সনই পাওয়া যায়। তবে ডাউনলোডের আগে নিরাপত্তা, ফিচার এবং ইউজার রিভিউ যাচাই করে নেওয়া ভালো।

মনে রাখতে হবে একটিমাত্র পাসওয়ার্ড প্রধান (Master) পাসওয়ার্ড তৈরি করুন। এটি আপনার সমস্ত পাসওয়ার্ডের মূল চাবি। এটি একটু জটিল করতে হবে; কিন্তু মনে রাখতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। 

এরপর ওয়েবসাইট ও অ্যাপের পাসওয়ার্ড সব ম্যানেজারে যুক্ত করুন। নতুন অ্যাকাউন্ট তৈরি হলে ম্যানেজারকে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড সেভ করতে দিন। প্রতিটি সাইট বা অ্যাপের জন্য ভিন্ন ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।

ম্যানেজার পাসওয়ার্ডগুলো তৈরি ও স্বয়ংক্রিয়ভাবে সেভ করতে পারে। একই ম্যানেজার মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট সব ডিভাইসে ব্যবহার করতে হবে। ডিভাইসের মধ্যে সিঙ্ক অপশন চালু রাখলে সব পাসওয়ার্ড সবখানেই একসাথে হয়ে যাবে।

সুরক্ষার জন‍্য ম্যানেজার অ্যাকাউন্টের জন্য টু-ফ্যাক্টর অথিনটেকেশন ব্যবহার করুন, যেমন ওটিপি বা অ্যাপ ভিত্তিক টোকেন। এটি হ্যাকিং প্রতিরোধে খুব কার্যকর।

নিয়মিত ব্যাকআপ ও আপডেট
ম্যানেজারের ডেটা নিরাপদভাবে ব্যাকআপ রাখুন। অ্যাপ ও ব্রাউজার এক্সটেনশন সর্বশেষ ভার্সনে আপডেট রাখুন।

তবে, যদি ম্যানেজারের মাস্টার পাসওয়ার্ড মনে না থাকে, সব পাসওয়ার্ডের অ্যাক্সেস হারাতে পারেন, তাই মুখস্থ করে ফেলুন অথবা নিরাপদ কোথাও লিখে রাখতে পারেন।

একনজরে চোখ ভুলিয়ে নিন—

পাসওয়ার্ড ম্যানেজার কেন ব্যবহার করবেন?

সব পাসওয়ার্ড এক জায়গায় নিরাপদে সংরক্ষণ
প্রতিটি সাইট/অ্যাপের জন্য আলাদা জটিল পাসওয়ার্ড তৈরি
মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেটে একইসাথে ব্যবহারযোগ্য

ব্যবহারের ধাপগুলো:

সঠিক অ্যাপ বেছে নিন → যেমন— LastPass, Dashlane, Bitwarden
একটি প্রধান পাসওয়ার্ড তৈরি করুন → জটিল হলেও মনে রাখা সহজ হতে হবে
পাসওয়ার্ড যুক্ত করুন → নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করুন
ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন → প্রতিটি সাইটের জন্য আলাদা
টু-ফ্যাক্টর অথিনটেকেশন চালু করুন → বাড়তি নিরাপত্তার জন্য
ব্যাকআপ ও আপডেট করুন → নিয়মিত ডেটা ব্যাকআপ এবং অ্যাপ আপডেট করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By