বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

অনশনের ১২৩ ঘণ্টা পেরিয়েও দাবিতে অনড় তারেক, সিদ্ধান্তে অটল ইসি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনে রয়েছেন দলটির সদস্য সচিব তারেক রহমান। ইতোমধ্যে ১২৩ ঘণ্টা পার হয়েছে তার অনশনের। তবে শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। অপরদিকে, ইসিও তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মূল গেটের সামনে সরেজমিনে দেখা যায়, তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় শুয়ে আছেন। আজ তেমন কথাও বলছেন না। তার আশেপাশে মানুষের ভিড়। কেউ আসছেন সংহতি জানাতে, কেউ আসছেন কেবলই তাকে দেখতে। এমন মানুষের ভিড়েই চোখ বন্ধ করে নীরব শুয়ে আছেন তারেক। দুর্বল হয়ে এসেছে কণ্ঠস্বর, ঠিক মতো কথা বলতে পারছেন না তিনি।

নিজের সিদ্ধান্তে অনড় আছেন কিনা জানতে চাইলে খুবই ধীরে তারেক রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে?  পরে সেটা ৩৩ কীভাবে হয়েছে?  এটা আমাই মানতে পারছি না।”

ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “কেউ আর যোগাযোগ করেনি। সেদিন (বৃহস্পতিবারে) যে একজন উপসচিব এসেছিল, তিনি যে গিয়েছেন আর কেউ এরপরে আসেনি। কেউ যোগাযোগ করেনি। কোনও চিঠি বা কিছুই দেয়নি।”

শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, “শরীরে অনেক ব্যথা করছে। তবে এমন অবস্থাতেও তিনি অনশন চালিয়ে যেতে চান।”

এদিকে আমজনতার দলের নিবন্ধন নিয়ে ইসি কিছু ভাবছে কিনা জানতে চাইলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, “কী হবে সেটা আপনারাই ভালো জানেন, আমরা কী বলবো?” 

অনশনের ১২৩ ঘণ্টা পেরিয়ে গেছে, এ প্রসঙ্গে তিনি বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন…ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্যা রুলস?  সো…ইউ গট মাই আনসার।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে  ছিটকে পড়ে তারেক রহমানের ‘আম জনতার দল’। এরপর বিকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তারেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By