শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনও সিনেমার মহরত। ‘দম’ সিনেমার আয়োজনের মাধ্যমে আবারও শব্দটি শুনলো ঢালিউড সংশ্লিষ্টরা। মূলত সিনেমার শুটিং শুরুর আগে মহরত অনুষ্ঠিত হয়। যেখানে প্রযোজক–পরিচালক–শিল্পী–কুশলীরা তাদের শুভানুধ্যায়ীদের শুভকামনা, দোয়া, আশীর্বাদ নিয়ে শুরু করেন নির্মাণ যাত্রা। ‘দম’ সিনেমার দৃশ্যধারণও শুরু হচ্ছে শিগগিরই। 

২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে শুটিং প্রস্তুতি, শিল্পী–কুশলী পরিচিতিসহ নানা তথ্য জানান সিনেমার প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। এরমধ্যে আফরান নিশোর বক্তব্যটি খানিক আলাদা। তিনি জানান দিলেন, এই সিনেমায় তার চরিত্রের ভার কতোটা!

‘দম’ সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এরিমধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক ও অভিনেতা। প্রকাশ পেয়েছে তার ছবিও। কেন সেখানে শুটিং? আর প্রস্তুতিই বা কেমন? মহরতে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন একসঙ্গে পাচ্ছি সেখানে, পাচ্ছি টেকনিক্যাল সাপোর্টও, সব মিলিয়ে কাজাখস্তানে শুটিং করা। আপনাদের দোয়া–আশীর্বাদ নিয়ে শুটিং শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিকূলতা পেরিয়ে একটা ভালো সিনেমা নির্মাণ করতে পারি।’ আয়োজনে প্রথমেই নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন ‘দম’ সিনেমার চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের সঙ্গে। সিনেমাটির আরেকজন চিত্রনাট্যকার রবিউল আলম রবি দেশের বাইরে থাকায় মহরতে উপস্থিত থাকতে পারেননি।

আগেই জানানো হয়, ‘দম’ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে। অনুষ্ঠানস্থলে পালকিতে করে আসেন এ অভিনেত্রী।

‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সালের মধ্যে আছেন তিনি। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে। আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই নাকি প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরীর সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি! 

অভিনেতা বলেন, ‘প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় ওজন হয়েছিল ৯৫–৯৭ কেজি। এই সিনেমার জন্য পরিচালক আমার ওজন করতে বলছেন ৭৫ কেজি। কিন্তু এক–দেড় মাসে ২০ কেজি ওজন কমানো সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমার ওজন ৮৩ কেজি। সব মিলিয়ে আমার চরিত্রের ওপর অনেক দায়িত্ব, ভার লাগে।’ মহরতে টিম ‘দম’ শারীরিক পরিবর্তন না করতে মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘‘সবাই অপেক্ষা করছে সিনেমাটি নিয়ে। আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। তার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন দম নিয়ে ‘দম’টা শেষ করতে পারি। ভিন্ন রকমের চ্যালেঞ্জিং চরিত্র করতে শিল্পীরা মুখিয়ে থাকে। এবার আমাদের এই সুযোগ করে দিয়েছে শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি। একেবারে নতুন গল্প নতুন চরিত্র। আমাদের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি করিনি। আর সে জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। আশা করি এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।’’

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহ প্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By