বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

জিয়াউর রহমান অনিবার্য গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছেন: ইকবাল হাসান

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৭ নভেম্বর যে অবদান রেখেছেন তাতে এই দেশ গৃহযুদ্ধ থেকে রক্ষা পেয়েছে। তিনি অনিবার্য গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছেন।

রবিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ৭ নভেম্বর আর্মির মধ্যে যে বিশৃঙ্খলা হয়েছিল তাতে দেশে গৃহযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছিল। জিয়াউর রহমান সেই আর্মিদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়েছেন। বিচ্ছিন্ন আর্মিদের সুশৃঙ্খলভাবে রূপান্তর করেছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশে যেই সংহতি ও শৃঙ্খলা তৈরি করেছিলেন সেটি এখন হারিয়ে গেছে। আমরা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনার ঝান্ডা হাতে নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও শৃঙ্খলা ফিরিয়ে আনবো।

প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মন্নুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন। 
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক কমিটির প্রকৌশলী সৈয়ব বাশরী হাবলু, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, আসলে মো. তুষার, মো. আব্দুস সালাম, প্রকৌশলী মো. নিয়াজ উদ্দিন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আলিমুল বাহার রিপন, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী মো. মজিবুর রহমান (কাজল), প্রকৌশলী আমানুল ইসলাম আমানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By