শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ক্যাটরিনার ছবি ভাইরাল, ‘লজ্জাজনক’ বলছেন সোনাক্ষী

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সবসময়ই তাদের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে জীবনের সুন্দর মুহূর্ত শেয়ার করলেও ব্যক্তিগত সময়ে হস্তক্ষেপ মোটেও পছন্দ করেন না তারা। 

গত মাসেই ক্যাটরিনা নিজেই একটি মনোরম পোলারয়েড ছবি দিয়ে মাতৃত্বের সুখবর জানান। কিন্তু সেই আনন্দের মাঝেই নতুন করে বিরক্তি ছড়ালো। গর্ভবতী অবস্থায় নিজ বাড়ির বারান্দায় দাঁড়ানো ক্যাটরিনার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো। এতে ক্ষুব্ধ হয়ে উঠলেন ভক্তরা। আর সহকর্মী সোনাক্ষী বললেন, ‘লজ্জাজনক’।

সোমবার (২৭ অক্টোবর) সকালে একটি মিডিয়া পোর্টাল ক্যাটরিনার মুম্বাইয়ের বাড়ির বারান্দায় তোলা ছবি পোস্ট করে লিখেছে, ‘এক্সক্লুসিভ: ডেলিভারির আগে বারান্দায় দেখা গেল ক্যাটরিনা কাইফকে’!

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় এবং ক্ষোভের জন্ম দেয় নেটপাড়ায়। বহু নেটাগরিকের অভিযোগ— এটি স্পষ্ট গোপনীয়তা লঙ্ঘন, এমনকি অপরাধের পর্যায়ে পড়ে। সবার মতো ক্ষুব্ধ হন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। তিনি মন্তব্য করেন, ‘তোমাদের সমস্যা কী???? একজন মহিলার বাড়ির ভেতর থেকে অনুমতি ছাড়া ছবি তুলে প্রকাশ করছো? তোমরা অপরাধীর চেয়ে কম কিছু না। লজ্জাজনক।’

পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়। সোনাক্ষীর রেশ ধরে একজন মন্তব্য করেন, ‘এটা অপরাধ! পুলিশ অ্যাকশন নেওয়া উচিত। এমন ছবি তোলা ও কারও প্রাইভেসি ভাঙা আইনত দণ্ডনীয়।’

আরেকজন লেখেন, ‘পাবলিকলি প্রকাশ হওয়া আর বাড়ির ভেতর থেকে স্টক করা এক নয়। অত্যন্ত নিন্দনীয় কাজ।’

এরই মাঝে সাম্প্রতিক এক অনুষ্ঠানে ভবিষ্যৎ বাবা হিসেবে অনুভূতির কথা জানান ভিকি কৌশল। ইউভা কনক্লেভে তিনি বলেন, ‘শুধু বাবা হওয়া… এই অনুভূতিটার অপেক্ষায় আছি। বিরাট আশীর্বাদ। আর খুবই উত্তেজনায় আছি। বেশিদিন বাকি নেই। এখন আর বাড়ি থেকে বের হবো না!’

ক্যাটের ছবির সূত্র ধরে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো ও গোপনীয়তা রক্ষা— আবারও আলোচনার কেন্দ্রে বলিউডে। ভক্তরাও বলছেন, মাতৃত্বের এই সময়টাকে অন্তত শান্তিতে কাটাতে দিন ক্যাটরিনাকে। সোনাক্ষী সিনহা সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By