শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চশমাও নয় চোখের অস্ত্রোপচারও নয়, সমাধান মিলবে ড্রপেই

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন

চশমা ব্যবহার হয়তো একদিন ইতিহাস হয়ে যাবে। কারণ বিজ্ঞানীরা এমন এক বিশেষ চোখের ড্রপ তৈরি করেছেন, যা দীর্ঘদৃষ্টির সমস্যায় ভোগা মানুষদের জন্য নতুন সমাধান আনতে পারে।

ইউরোপিয়ান সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জনস (ইএসসিআরএস)-এর কোপেনহেগেন সম্মেলনে উপস্থাপিত এক গবেষণায় দেখা গেছে, এই আইড্রপ ব্যবহারের পর রোগীরা চোখের চার্টে অতিরিক্ত কয়েকটি লাইন পড়তে সক্ষম হয়েছেন, এবং দুই বছর ধরে সেই উন্নতি বজায় থেকেছে।

দীর্ঘদৃষ্টি বা প্রেসবায়োপিয়া

সাধারণত চল্লিশোর্ধ্ব মানুষদের মধ্যে প্রেসবায়োপিয়া দেখা যায়। এতে চোখের লেন্স শক্ত হয়ে যায়, ফলে কাছের লেখা বা বস্তু স্পষ্টভাবে দেখা কঠিন হয়ে পড়ে। সমাধান হিসেবে চশমা বা অস্ত্রোপচার ব্যবহৃত হয়, তবে অনেকেই চশমাকে ঝামেলা মনে করেন এবং সার্জারি সবার নাগালে নেই।

গবেষণার ফলাফল

১. গবেষণায় ৭৬৬ জন অংশ নেন। তারা প্রতিদিন দুইবার করে ড্রপটি ব্যবহার করেন—ঘুম থেকে ওঠার পর ও ছয় ঘণ্টা পর। এতে দুটি উপাদান ছিল: পাইলোকার্পিন ও ডাইক্লোফেনাক।
২. ড্রপ দেওয়ার এক ঘণ্টা পর গড়পড়তা রোগীরা ৩.৪৫ লাইন বেশি পড়তে পেরেছেন।
৩. এক শতাংশ পাইলোকার্পিন গ্রুপে অংশ নেওয়া রোগীদের ৯৯% সর্বোত্তম কাছের দৃষ্টি ফিরে পেয়েছেন।
৪. দুই শতাংশ গ্রুপে ৬৯% এবং তিন শতাংশ গ্রুপে ৮৪% রোগী অতিরিক্ত ৩ বা তার বেশি লাইন পড়তে সক্ষম হন।

পার্শ্বপ্রতিক্রিয়া
অল্প সময়ের জন্য চোখ ঝাপসা হওয়া, সামান্য জ্বালাপোড়া বা মাথাব্যথা দেখা দিলেও তা স্থায়ী হয়নি।

বিশেষজ্ঞদের মতামত
গবেষকরা বলছেন, এই আইড্রপ দীর্ঘদৃষ্টির জন্য নিরাপদ, কার্যকর এবং সহজ একটি বিকল্প হতে পারে। তবে বৃহত্তর পরিসরে দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন।

তথ্যসূত্র: এনডিটিভি, গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By