সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভালো ফ‌লের ধারাবাহিকতায় নটরডেম

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

ঢাকার নটরডেম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় বসেছিলেন ৩ হাজার ২৫১ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ২২৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

গত বছর এইচএসসি পরীক্ষায় রাজধানীর নটরডেম কলেজ থেকে ৩ হাজার ২৬৯ জন অংশ নেন। পাস করেন ৩ হাজার ২৬৩ শিক্ষার্থী। সে হিসাবে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৪ শতাংশ।

এ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৪ জন। আর গতবছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৬১৮ শিক্ষার্থী।

ফলাফল নিয়ে খুশি বলে জানিয়েছেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও। তিনি বলেন, ‘আমাদের রেজাল্ট অন্যান্য বছরের মতো এবারও বেশ ভালো হয়েছে। এবার পাসের হার কম, এর প্রভাব কমবেশি সব কলেজেই পড়বে। আমাদের কলেজে খুব কম সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। আমাদের কলেজের আট জন শিক্ষার্থী অসুস্থতাসহ বিভিন্ন কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিল।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

জানা গেছে, এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, কুমিল্লায় ৪৮ দশমিক ৮৬, যশোরে ৫০ দশমিক ২০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৫ দশমিক ৬১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।

এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। ২০২৪ সালে জিপিএ-৫ পান ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে অর্ধেকেরও বেশি।

উল্লেখ্য, এবার মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন এবং ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By