শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘আমি টাকার কথা আলাদা চিন্তা করি না’

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৫২ পূর্বাহ্ন

ঢাকায় এসে মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলনে নামবেন হামজা চৌধুরী। তার আগে দূতিয়ালির কাজটাও করতে হয়েছে তাকে। টেলিকম কোম্পানি রবি তাকে শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। সেই অনুষ্ঠানে হামজা নিজের ক্যারিয়ার ও বাংলাদেশ দলে খেলা নিয়ে কথা বলেছেন। 

হামজা ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশে খেলছেন। বাংলাদেশ থেকে একসময় বাইরের লিগে খেলবে ফুটবলাররা- এমনটা প্রত্যাশা রেখে হামজা বলেছেন, ‘শুধু দেশের বাইরে থেকে নয়, দেশ থেকেও আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে দেখবো। ইনশাআল্লাহ হয়তো একদিন তারা ইউরোপেও খেলবে। এছাড়া অনেক তরুণ ফুটবলার আছে, যাদের আমি নিজে পেশাদার পর্যায়ে খেলতে দেখেছি। ইনশাআল্লাহ, আমরা সবাই দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। সবাই মিলে প্রাণপণ চেষ্টা করে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে পারবো।’

বাংলাদেশ জাতীয় দলে হামজা খেলেন নিজের তাগিদ থেকে, সেখানে অর্থ মূল নয়। হামজা নিজেই বলেছেন, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি সেটাই মূল বিষয়। সেই উন্নতিতে নিজের সামর্থ্য মতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ।’

নিজের দেশ নিয়ে স্মৃতিচারণ করে হামজা বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’

হামজা বাংলাদেশের হয়ে ৫ ম্যাচ খেলে দুটি গোল করেছেন। ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে। হামজা এ দুটি ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমার সামনে দুইটা ম্যাচ আছে, বৃহস্পতিবার নেপালের বিপক্ষে এবং মঙ্গলবার ভারতের বিপক্ষে। তাই আমি এখন সম্পূর্ণভাবে সেই ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। যাতে সেখানে শতভাগ মনোযোগ দিয়ে খেলতে পারি এবং নিজের সেরাটা দিতে পারি। যা আমাদের জিততে সহায়তা করবে। বিশেষ করে ভারতের বিপক্ষে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By