বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

চার বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গত চার বছরে কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ১০০ বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করেছে। গুগল মালিকানাধীন এই ভিডিও প্ল্যাটফর্ম সম্প্রতি মেড অন ইউটিউব অনুষ্ঠানে তথ্যটি প্রকাশ করে।

ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহন বলেন, ‘আমরা শুধু একটি প্ল্যাটফর্ম তৈরি করিনি, আমরা একটি অর্থনীতি গড়ে তুলেছি।’

প্রযুক্তি-বিষয়ক সংবাদমাধ্যম ম্যাশেবল জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কনটেন্ট নির্মাতাদের কর্মসংস্থান সাড়ে সাতগুণ বেড়েছে। জরিপে তরুণদের মধ্যে সৃজনশীল পেশাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। আধুনিক ক্রিয়েটর অর্থনীতি গড়ে তুলতে ইউটিউবের অবদানকে বড় বলে মনে করা হয়।

অন্য প্ল্যাটফর্মেও প্রভাবশালীরা আয় করছেন। তবে সরাসরি ভিউ থেকে আয়ে ইউটিউবকে সবচেয়ে লাভজনক ধরা হয়। শুধু মোবাইল নয়, এখন টেলিভিশন পর্দায়ও ইউটিউব দেখা থেকে নির্মাতারা আয় করছেন। 

কোম্পানির হিসাবে, ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো টিভি দর্শকদের কাছ থেকে বছরে এক লাখ ডলারের বেশি আয় করছে, তার সংখ্যা এক বছরে ৪৫ শতাংশ বেড়েছে।

শুধু ক্রিয়েটর নয়, ইউটিউব এখন এনএফএল ফুটবল খেলার মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কনটেন্টও সম্প্রচার করছে। তবে জনপ্রিয় হয়ে ওঠা মানেই লাভজনক একটি পেশা গড়ে তোলার সুযোগটা এখনও সৃজনশীল ক্রিয়েটরদের জন্য মূল আকর্ষণ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By