শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ভারতের বিপক্ষে হামজা-শমিতকে সেরা অবস্থায় চান কাবরেরা 

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন

১৩ নভেম্বর ফিফা প্রীতি ম্যাচে নেপাল ও ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচকে ঘিরে পরিকল্পনা আঁটছেন হাভিয়ের কাবরেরা। তবে নেপাল থেকে ভারত ম্যাচই বেশি গুরুত্ব পাচ্ছে। ১৮ নভেম্বরের ম্যাচে দুই প্রবাসী হামজা চৌধুরী ও শমিত সোমের সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের কোচ।

মঙ্গলবার (১১ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুশীলনের এক ফাঁকে কাবরেরা বলেন, ‘পরিকল্পনা ভালোভাবেই এগোচ্ছে। আমরা এখন শুধু পরশুর ম্যাচ নিয়ে ভাবছি না; বিশেষ করে ভারতের ম্যাচটিকে সামনে রেখে কাজ করছি। আজও গুরুত্বপূর্ণ একটি সেশন আছে, যেখানে খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। শমিত আগামীকাল এসে দলে যোগ দেবে, তবে আজ রাতে সে আসার পর তার অবস্থা দেখে নিতে হবে। প্রথমত, আমরা তাদের যত্ন নিচ্ছি যাতে ভারত ম্যাচে তারা সেরা অবস্থায় থাকতে পারে। তবে আশা করছি দুজনই নেপালের বিপক্ষে খেলতে পারবে।’

ভারত ম্যাচ নিয়ে আলাদা করে কোচ জানালেন, ‘আমরা ভারত ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। তাই যতটা সম্ভব গেমটাইম দেবো এবং ১৭ জনকেই ব্যবহার করার চেষ্টা করবো। প্রথম একাদশ এবং ছয় জন বদলি। হ্যাঁ, ভারতের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত হওয়া এবং জেতার দিকেই মনোযোগ দিতে চাই। খুবই দারুণ। এত মানুষ, এত মনোযোগ দেখে বোঝা যায় দলটা অ্যাটেনশন পাচ্ছে। বিশেষ করে হামজা যোগ দেওয়ার পর এবং তার সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সগুলোর কারণে।’

বাংলাদেশ দল ঘিরে আলোচনা সমালোচনা আছে। আছে কোচ কাবরেরাকে নিয়েও সমালোচনা। 

কাবরেরা এ নিয়ে অবগত। বলেন, ‘মাঝে মাঝে যে বিশৃঙ্খলা হয়, সেটিও উপভোগ করছি। সামগ্রিকভাবে এটা সবার জন্য ভালো। এটা কাজেরই অংশ। এই চার বছরে আমরা সব ধরনের উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি। অনেক সময় ইতিবাচক প্রশংসা পেয়েছি, আবার কখনও সমালোচনাও এসেছে। কিন্তু এখনও দলকে ঘিরে মানুষের প্রত্যাশা আছে, এটাই গুরুত্বপূর্ণ। দল ভালো ফুটবল খেলছে, কিন্তু অবশ্যই সেই জয়টা দরকার, যা সবকিছু শান্ত করবে।’ 

এরপরই স্প্যানিশ কোচ যোগ করেন, ‘সমালোচনা মেনে নেওয়াটা কাজেরই অংশ। যা সবসময় দলের সেরাটা বের করে আনে। সবাইকে সন্তুষ্ট করা কঠিন। কারণ সবারই ভিন্নমত থাকবে। তবে আমরা দলের সঙ্গে কথা বলেছি, যদি কোনও কিছু দলকে একত্রিত করতে পারে সেটা ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়। সেটাই হবে সমর্থকদের জন্য সেরা উপহার।’

আরেক প্রবাসী কিউবা মিচেলের দলে অবস্থান নিয়ে কাবরেরা বলেন, ‘কিউবা ভালো করছে। তাকে নিয়ে ধীরে ধীরে এগোতে হবে। কারণ এখনও আমাদের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। তবে উন্নতির ক্ষেত্রে সে খুবই মনোযোগী এবং ইতিবাচক।’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By