বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পিসির জন্য অ্যান্ড্রয়েড আনছে গুগল

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন

এক দশকেরও বেশি সময় ধরে পিসি আর স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ছিল সম্পূর্ণ আলাদা। তবে সামনে সেই বাস্তবতা বদলে যেতে পারে। কোয়ালকমের এক ইভেন্টে মঞ্চে আলাপচারিতায় অংশ নেন কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন এবং গুগলের প্ল্যাটফর্ম ও ডিভাইস প্রধান রিক অস্টারলো। সেখানে দু’জনই শুধু ইঙ্গিতই দেননি, বরং প্রায় স্পষ্টভাবেই ঘোষণা করেছেন— পিসির জন্য অ্যান্ড্রয়েড আসছে।

গুগলের হার্ডওয়্যার প্রধান রিক অস্টারলো জানিয়েছেন, ‘আগে আমরা পিসি আর স্মার্টফোনের জন্য আলাদা আলাদা সিস্টেম তৈরি করতাম। কিন্তু এখন আমরা এগুলোকে একত্র করার একটি প্রকল্প শুরু করেছি। পিসি ও ডেস্কটপ কম্পিউটিংয়ের জন্য আমরা একটি সাধারণ প্রযুক্তিগত ভিত্তি তৈরি করছি।’

গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রধান সমীর সমত বলেন, ‘এটি আগামী বছরের জন্য আমাদের সবচেয়ে রোমাঞ্চকর প্রকল্প।’ তিনি আরও জানান, ল্যাপটপ ও ট্যাবলেটে অ্যান্ড্রয়েডের এআই সুবিধাগুলো দ্রুত আনাই তাদের লক্ষ্য।

গুগলের পরিকল্পনা হলো ক্রোমওএসের অভিজ্ঞতাকে ভিত্তি করে অ্যান্ড্রয়েডের প্রযুক্তি পুনর্গঠন করা। এতে ল্যাপটপসহ পুরো অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও মসৃণভাবে কাজ করবে।

যদিও গুগল ও কোয়ালকম ঠিক কীভাবে এই যৌথ অপারেটিং সিস্টেম তৈরি করছে তা এখনো পরিষ্কার নয়, তবে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন এক্স২ এলিট (Snapdragon X2 Elite) চিপসেটকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে— ভবিষ্যতে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের সীমারেখা ভেঙে দিয়ে গুগল একীভূত অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা দিতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By