শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ন

ঢাকায় প্রথমবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স হয়েছে। দেশের ৬৪টি জেলা ও আটটি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান নিয়ে অনেকেই খুশি। কিন্তু আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিক ঢুকতে পারেননি অনুষ্ঠানে। এ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। সোমাবরের (১০ নভেম্বর) ওই অনুষ্ঠানে অনেক সাংবাদিক ঢুকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবান (১২ নভেম্বর) বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওবার্তায় ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার…আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

বিসিবি সভাপতি এরপর প্রতিশ্রুতি দেন, ‘আপনাদের কথা দিচ্ছি, কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করবো এবং যথাযথ ব্যবস্থা নেবো।’

বিসিবি সভাপতি আরও একবার ক্ষমা প্রার্থনা করে কারণটাও বললেন, ‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করবো এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By