মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ন

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ২০২৪ সালের ৬ ডিসেম্বর মৌসুমী হামিদ অভিনীত চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

দেশে মুক্তির প্রায় ১ বছর পর ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসরে স্থান পেয়েছে এটি।

১ নভেম্বর থেকে ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে শুরু হয়েছে এই উৎসব। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ৭ দিনব্যাপী এ ফেস্টিভ্যালে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের সাথে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ৪ নভেম্বর।

এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি।  

আ. মা. ম. হাসানুজ্জামান ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে গল্পকার আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, ‘আমি যখন গল্পটি লিখি তখন এতো চিন্তা করে লিখিনি। কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালবাসা পাচ্ছি তা অকল্পনীয়। বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করছে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের মূল দর্শন তুলে ধরছে এটি। ভালো লাগছে।’

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন,  ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। কাশ্মীর উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিনিধিত্ব করছে সিনেমাটি। আমি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে স্থান করে নিবে।’

চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাস-এর চিত্রগ্রহণে নির্মিত নয়া মানুষ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রায়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়। সোহেল রানা বয়াতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By