শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন

শাকিব খান মানেই হিট সিনেমা, বিষয়টি এখন আর সেই ব্র্যাকেটে আটকে নেই। এখন শাকিব খান মানেই এক একজন নায়িকার পুনর্জন্ম হওয়া। সেটি কলকাতার ইধিকা পাল হোক আর ঢাকার সাবিলা নূর; দুই বাংলাতেই প্রমাণিত সত্য।

সেই ধারায় এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। কলকাতা ও ঢাকার সিনেমায় এরমধ্যে নিজেকে দাঁড় করিয়েছেন ওটিটি সফল ফারিণ। যদিও সে অর্থে মূল ধারার সিনেমার মতো ঝলকায়নি ছবিগুলো। মনে হলো, ওটিটি কর্মই ঝুলেছে বিগ-স্ক্রিনে! এমন মন্তব্যের কড়া জবাব মিলবে সম্ভবত এবার। কারণ নায়ক তার শাকিব খান।

গুঞ্জন ছিলো আগেই, তবে ১৫ নভেম্বর তাসনিয়া ফারিণকে দলিলে সই করিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ।

এই ঘোষণার সঙ্গে ফারিণ ছোট করে লিখে দিলেন ফেসবুক ক্যাপশনে, ‘রেডি ফর প্রিন্স!’

বুঝতে বাকি নেই, ওটিটি প্রিন্সেস অবশেষে ঢালিউড প্রিন্সের হাত ধরার অপেক্ষায় অস্থির। নির্মাতা আবু হায়াত মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গল্পে শাকিব খানের নায়িকা কিন্তু দু’জন। তার মধ্যে একজনের নাম আজ আপনাদের জানাতে পারলাম। দ্রুতই অন্যজনের নাম জানাতে পারবো। কারণ, ডিসেম্বরে আমরা শুটিংয়ে যাচ্ছি।’ অনেকেই জানেন, এরমধ্যে গত সপ্তাহে নির্মাতা আবু হায়াত মাহমুদ শুভকামনা নিয়ে এসেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে। না, তিনি অভিনয় করছেন না ‘প্রিন্স’-এ। ঘটনাক্রমে বলিউড সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সুবাদে তাদের দেখা হয় মুম্বাইয়ের এক শুটিং ইউনিটে। বলা ভালো, অমিত রায় ‘প্রিন্স’-এর সিনেমাটোগ্রাফার।

‘প্রিন্স’ মুক্তির লক্ষ্য আসছে ঈদে। কোন ঈদ, সেটি জানানো হবে শুটিং শেষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By