শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এবার চট্টগ্রামে বিসিবির কোচিং এডুকেশন প্রোগ্রাম

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ন

দেশব্যাপী তৃণমূল কোচদের সমৃদ্ধ করতে সিলেট বিভাগ থেকে বিসিবির কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারবাহিকতায় এবার চট্টগ্রামেও শুরু  হলো এমন কোচিং এডুকেশন প্রোগ্রাম। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ সেখানকার  একাডেমি কোচদের জন্য  তিন দিনের লেভেল-এ কোচিং কোর্স প্রোগ্রাম।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৫ নভেম্বর) সকালে এই প্রোগ্রাম উদ্বোধন করেন বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরি। সব মিলিয়ে মোট ৩২ জন একাডেমি কোচ অংশ নিয়েছেন এই প্রোগ্রামে।

আধুনিক কোচিং ধারণা, বয়সভিত্তিক ক্রিকেটারদের উন্নয়ন এবং মাঠ ব্যবস্থাপনা সম্পর্কে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য এমন আয়োজন।

কোর্সের প্যানেলে আছেন বিসিবির সিনিয়র কোচ ওয়াহিদল গণি, গোলাম ফারুক সুরু, ইমদাদ ইমদু ও নাসিরউদ্দিন সজীব। আর ট্রেনার হিসেবে আছেন সিজার।

উদ্বোধনী বক্তব্যে আহসান ইকবাল চৌধুরি বলেন, ‘দেশের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে মানসম্পন্ন কোচই সবচেয়ে বড় ভিত্তি।’

গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য শুধু খেললেই হবে না; এর সম্পর্কে জানা, পড়া, শিক্ষা গ্রহণ করা জরুরি। এই কোর্সে যারা অংশ নিচ্ছেন, তারা মূলত তৃণমূল পর্যায়ে কাজ করেন। তাদের দক্ষতা বাড়লে দেশের ক্রিকেট উপকৃত হবে। প্রতিটি বিভাগে শক্তিশালী কোচিং কাঠামো গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By