বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

অ্যাপলের এয়ার ট্যাগের সহায়তায় যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া মোটরসাইকেল 

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ন

প্রযুক্তি কোম্পানি অ্যাপলের তৈরি ছোট ট্র্যাকিং ডিভাইস ‘এয়ার ট্যাগ’ আবারও কার্যকর প্রমাণ হলো। যুক্তরাজ্যে এই ডিভাইসের সংকেত অনুসরণ করে পুলিশ চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সরাসরি চোরের শোবার ঘর থেকে।

যেভাবে উদ্ধার হলো মোটরসাইকেল

লেস্টার মার্কারির এক প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের মালিক আগেভাগেই সিটের নিচে একটি এয়ার ট্যাগ বসিয়ে রেখেছিলেন। চুরি হওয়ার পর মালিক সেটির সংকেত ট্র্যাক করেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চোরের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষ স্বীকার করেছেন।

আগেও ঘটেছে এমন ঘটনা

এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে যুক্তরাষ্ট্রে একাধিক মোটরসাইকেল চুরি হওয়ার পর এয়ার ট্যাগের মাধ্যমে চোরদের সন্ধান মেলে। মিসৌরিতে একটি ঘটনায় পুলিশ বাইক উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করে। যদিও চুরির কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তরা বাইক থেকে এয়ার ট্যাগ সরিয়ে ফেলেছিল বলে জানিয়েছিল তদন্ত কর্মকর্তারা।

লাগেজ চুরির ঘটনায়ও সহায়ক

কেবল মোটরসাইকেল নয়, ভ্রমণকারীদের লাগেজ খুঁজে পেতেও ভূমিকা রাখছে এই ডিভাইস। সম্প্রতি এক যাত্রী এয়ার ট্যাগের সংকেত ধরে নিজের হারানো ব্যাগ উদ্ধার করেন। অবাক করা বিষয় হলো, অভিযুক্ত ব্যক্তি শুধু লাগেজই নেননি, ভুক্তভোগীর কাপড়-চোপড়ও ব্যবহার করেছিলেন।

তবে, এয়ার ট্যাগ অনেক সময় চুরি হওয়া জিনিস খুঁজে দিতে সফল হলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন— প্রযুক্তিটি ভুলভাবে ব্যবহার হলে এটি গোপন নজরদারির হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে। ফলে এর নিরাপত্তা ব্যবহারে বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: ম্যাশেবল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By