শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আসিফ আকবরকে ক্ষমা চাওয়ার আহ্বান, দেওয়া হলো আল্টিমেটাম

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

বিসিবির নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। এরপর থেকেই ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা। বুধবার জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছেন।
 
জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে মৌন মিছিলটি শেষ হয়। মিছিল শুরুর আগে জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক বলেছেন, ‘আমাদের প্রতিবাদ মিছিলের পর আসিফ আকবর যদি কোনও পদক্ষেপ বা ব্যবস্থা না নেন, তাহলে তিন দিনের মধ্যে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ 

এরপরই মারুফ বলেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনও অশালীন কিছু বলা হবে না।’ 

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেছেন , ‘গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক যেকোনও ফুটবলারই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান, কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।’ 

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, আলফাজ আহমেদ,  ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাঈদ হাসান কানন, সত্যজিত দাশ রুপু, গোলাম গাউস ও সাইফুর রহমান মনিসহ প্রায় শতাধিক ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন।

মোহামডোন, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ অনেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By