শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি: বাংলাদেশ কোচ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:১২ অপরাহ্ন

ফ্লাডলাইটের নিচে অনুশীলনে সেটপিস নিয়ে ঘাম ঝরাতে দেখা গেছে হামজা-জামালদের। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির দৃশ্য ছিল এমনই। রাত সাড়ে ৮টার ম্যাচে হিমালয়ের দেশটিকে হারিয়ে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতিটা ভালোমতোই করতে চাইছে হাভিয়ের কাবরেরার দল। তবে সবশেষ জুনে ভুটানের বিপক্ষে জয়ের পর আর ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। এ নিয়ে কাবরেরা আছেন তোপের মুখে।

বুধবার (১২ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমরা কয়েকটি চূড়ান্ত অনুশীলন সেশন করেছি। আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচ আছে, যা আমাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে— যাতে আমরা ১৮ তারিখ ভারতের বিপক্ষে মূল ম্যাচের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি।’

ভারত ম্যাচ মূল লক্ষ্য হলেও নেপালকে হারাতে চায় বাংলাদেশ। কাবরেরার পরিষ্কার কথা, ‘আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ, কিন্তু তার আগে কাল আমরা নেপালের বিপক্ষে  ম্যাচটা জিততে চাই, কারণ আমরা জয়ের মানসিকতা তৈরি করতে চাই।’

শেষ কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি ছিল, কিন্তু… এখন আমাদের সেই জয়ের মানসিকতা ধরে রাখতে হবে। ‘তাই কাল থেকেই সেটা শুরু হবে। নেপালের বিপক্ষে আমরা অনেক বিষয় প্রয়োগ করতে চাই, যেগুলো ভারতের ম্যাচে দেখতে চাইবো। আমরা বিশ্বাস করি আমরা সঠিক পথে আছি।’ সমর্থকরা কাবরেরাকে দেখতে চায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা কম নয়। এ নিয়ে প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচ বলেছেন, ‘হ্যাঁ, আমি শুনেছি ভারতের বিপক্ষে ম্যাচের টিকিট মাত্র চার মিনিটে বিক্রি শেষ হয়েছে—অসাধারণ ব্যাপার। তবে সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি—এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচ আমাদের সুযোগ, যাতে সবাই আবার বিশ্বাস পায় যে ভারতকে হারানো সম্ভব।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আশা নেই। তারপরও ভারত ম্যাচ গুরুত্ব পাচ্ছে কাবরেরার কাছে, ‘আমাদের জন্য ভারতের ম্যাচ এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের আশা না থাকলেও ভারতের বিপক্ষে জয় সমর্থকদের হতাশা অনেকটাই দূর করবে। একটা অফিসিয়াল ম্যাচে ভারতকে হারানোই হবে সবচেয়ে বড় পুরস্কার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By