শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘উৎসব’ এবার টিভি পর্দায়

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

ঢালিউডের সর্বশেষ আলোচিত সিনেমা ‘উৎসব’। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল ঈদুল আজহায়। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসার জোয়ারে ভাসছে তারকাবহুল সিনেমাটি। 

দেশে চমকপ্রদ সাফল্যের পাশাপাশি ইউরোপ-আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতেও ছবিটি দেখার জন্য ভিড় করেছেন দর্শকরা। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তেও মুক্তি পায় নব্বই দশকের আবহে নির্মিত এই ছবি। 

তবে টিভি পর্দায় এখনও দেখা যায়নি ‘উৎসব’। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ছবিটির টিভি সত্ত্ব কিনে নিয়েছে চ্যানেলটি।

সম্প্রতি মাছরাঙা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন ছবির পরিচালক তানিম নূর। এটি মাছরাঙাসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একসঙ্গে প্রচার হওয়ার পরিকল্পনা রয়েছে। 

কর্তৃপক্ষ জানায়, প্রচারের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘আ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’। পারিবারিক জটিলতা, সম্পর্কের টানাপোড়েন আর আবেগতাড়িত সময়ের এক অভূতপূর্ব সন্নিবেশ ঘটেছে এতে। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’-এই ব্যতিক্রমী স্লোগানের সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শককে। গভীর হাস্যরস আর নাটকীয়তায় পরিপূর্ণ এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By