শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১২ বছর পর আবারও ফিরছে বিপিএল নিলাম

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২ বছর পর আবারও ফিরছে খেলোয়াড়দের নিলাম। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

২০১২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি চালু থাকলেও পরবর্তী নয়টি আসর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে।

আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে এবারের নিলাম। অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি— ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। এই নিলামের মাধ্যমেই তারা গঠন করবে বিপিএলের ১২তম আসরের দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিলের যৌথ আয়োজনে এবার ফ্র্যাঞ্চাইজি মালিকানার নতুন চক্র শুরু হচ্ছে। বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মান বজায় রাখতে এবারের নিলামে আনা হচ্ছে পুনর্গঠিত ও স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া।’

নতুন নিলাম কাঠামো অনুযায়ী স্থানীয় ক্রিকেটারদের ভাগ করা হবে ৬টি বিভাগে, বিদেশিদের ৫টি বিভাগে। স্থানীয়দের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, দাম বাড়ানো যাবে ৫ লাখ টাকা করে।

বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, প্রতি ধাপে ৫ হাজার ডলার করে দাম বাড়ানো যাবে।

প্রতিটি দল নিলামের আগে সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুইজন দেশি (এ ও বি ক্যাটাগরি থেকে) এবং এক বা দুইজন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। সেটা হতে হবে গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষ।

নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে দুই ধাপে- প্রথমে স্থানীয় খেলোয়াড়, পরে বিদেশি খেলোয়াড়। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ১১ জন দেশি খেলোয়াড় নিতে হবে; সর্বোচ্চ সীমা ১৫ জন। সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এই তালিকার বাইরে রাখা হবে।

সরাসরি চুক্তির অর্থ বাদে স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের বাজেটসীমা নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে এক দলে যত খুশি নিবন্ধন করানো যাবে, তবে মাঠে একাদশে থাকতে পারবে ২ থেকে ৪ জন। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড় কিনতে হবে। বিদেশিদের জন্য মোট বাজেটসীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এক্ষেত্রে অবশ্য সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অর্থও অন্তর্ভুক্ত থাকছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By