শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

স্ন্যাপচ্যাট, ক্যানভাসহ বহু অ্যাপ অচল

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে একাধিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে হঠাৎ বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। ব্যবহারকারীরা জানিয়েছেন, অ্যামাজন, প্রাইম ভিডিও, অ্যালেক্সা–এর মতো অ্যাপে হঠাৎ কাজ করা যাচ্ছে না। শুধু শপিং বা স্ট্রিমিং নয়, মেসেজিং, ফাইন্যান্স ও প্রোডাকটিভিটি অ্যাপ–গুলোতেও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।

অচল হয়ে পড়েছে স্ন্যাপচ্যাট, রবিনহুড, ভেনমো, পারপ্লেক্সিটি এবং ক্যানভার মতো অ্যাপও। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপ খুললেই শুধু এরর মেসেজ দেখা যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই বিপর্যয়ের মূল কারণ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)–এর ক্লাউড পরিকাঠামোয় ত্রুটি।

বিশ্বের হাজার হাজার ওয়েবসাইট ও অ্যাপ এডব্লিউএস–এর সার্ভার অবকাঠামোর ওপর নির্ভর করে পরিচালিত হয়। ফলে এডব্লিউএস–এ কোনও ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তার প্রভাব একযোগে বহু অ্যাপ ও প্ল্যাটফর্মে পড়ে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এডব্লিউএস স্ট্যাটাস চেকার–এর রিপোর্টে দেখা গেছে, ইউএস-ইস্ট-১ অঞ্চলে একাধিক সার্ভিসে ত্রুটি ধরা পড়েছে। এই অঞ্চলটি এডব্লিউএস–এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা হাবগুলোর একটি। এখানেই বিপর্যয়ের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এডব্লিউএস জানিয়েছে, তারা টেকনিক্যাল গ্লিচ চিহ্নিত করেছে এবং সমস্যার সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন। তবে ঠিক কবে নাগাদ সব পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনও নিশ্চিত সময় এখনও দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By