শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাই ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ঘটনাটি বেশ। ঢাকাই কোনও সিনেমার শুটিং শুরুর আগেই সেটি সম্পর্কে জানলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এমনকি জানালেন শুভকামনাও। আর সেই ছবির নায়ক যদি হয় শাকিব খান, তবে তো ষোলআনা পূর্ণ টিম ‘প্রিন্স’-এর জন্য।

অনেকেই জানেন, দেশের মেধাবী নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এর নায়ক শাকিব খান। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে মুম্বাই। কারণ এই সিনেমার সিনেমাটোগ্রাফার বলিউডের অমিত রায়।

মূলত তার সঙ্গে সিনেমার শুটিং পরিকল্পনা করতেই মুম্বাই হাজির হলেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। একই সময়ে অমিত রায় নির্মাণ করছিলেন একটি টিভিসি। সেটির মডেল অমিতাভ বচ্চন। সেই সুবাদে অমিতাভের সেটে ঢাকাই নির্মাতা-প্রযোজককে আমন্ত্রণ জানান অমিত রায়। পরিচয় করিয়ে দেন, জানান ‘প্রিন্স’ প্রসঙ্গে।

মুম্বাই থেকে আবু হায়াত মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা মুম্বাই এসেছি অমিত রায়ের সঙ্গে শুটিং প্ল্যান করার জন্য। এরমধ্যে ৮ নভেম্বর ওনার একটা টিভিসির শুটিং চলছিলো। আমদের সেখানে নিমন্ত্রণ করেন। অমিতাভ সাহেবের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। প্রাইসলেস একটা মুহূর্ত আমার জন্য। এখন পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এটি।’ নির্মাতা জানান অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপের প্রসঙ্গেও। তার ভাষ্যে, ‘‘আমি ওনাকে বললাম আপনি তো বাংলাতেও কথা বলতে পারেন। তিনি বলেন, পারি অল্প অল্প। তবে বুঝতে পারি পুরোটা। এরপর তিনি আমাদের সিনেমাটি প্রসঙ্গে জানলেন। সিনেমাটির জন্য শুভকামনা জানালেন। এরপর আমরা ছবি তোলার অনুমতি চাইলাম। হাসিমুখে আমাদের সঙ্গে দাঁড়ালেন। বুকটা আসলে ভরে গেলো। মনে হলো ‘প্রিন্স’ আমাকে এমন আরও অনেক অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে।’’

জানা গেছে, শাকিব খান চূড়ান্ত হলেও এখন চলছে বাকি কাস্টিং ও শুটিং লোকেশন নির্বাচনের পরিকল্পনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। ভারত-বাংলাদেশ মিলিয়েই সিনেমাটির শুটিং করার পরিকল্পনা আবু হায়াত মাহমুদের।  

নির্মাতা বলেন, ‘পুরো কাস্টিংসহ শুটিং প্ল্যান এক সপ্তাহের মধ্যে জানাতে পারবো। মূলত সেই বিষয়গুলো চূড়ান্ত করতেই আমাদের মুম্বাই সফর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By