শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বেইজিংয়ের সরকারি স্কুলে বাধ্যতামূলক এআই কারিকুলামে যা থাকছে

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

চীনের রাজধানী বেইজিং দেশটির প্রথম প্রাদেশিক স্তরের অঞ্চল হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলোয় বাধ্যতামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালু করেছে। চলতি সেমিস্টারে বেইজিংয়ের এক হাজার চারশরও বেশি বিদ্যালয়ে এটি চালু হলো।

সম্প্রতি প্রকাশিত দুটি নির্দেশিকার ভিত্তিতে এই উদ্যোগে কারিকুলাম, শেখানোর ধরন এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হাইতিয়ান ডিস্ট্রিক্ট এক্সপেরিমেন্টাল প্রাইমারি স্কুল ও কুয়াংছুমেন মিডল স্কুল ইতোমধ্যে পূর্ণাঙ্গ এআই শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীরা সেখানে এআই-এর মূল ধারণা থেকে শুরু করে হাতে-কলমে প্রযুক্তি শেখার সুযোগ পাচ্ছে।

হাইতিয়ান এক্সপেরিমেন্টাল প্রাইমারি স্কুলে ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্টভিত্তিক ইন্টারঅ্যাকটিভ ক্লাসের মাধ্যমে এআই শিখছে। ছোটরা সহজ ধারণা শিখছে। মধ্যম শ্রেণির শিক্ষার্থীরা শিখছে এআই মূলনীতি। বড়রা তৈরি করছে স্মার্ট হার্ডওয়্যার প্রজেক্ট।

স্কুলটির ইনফরমেশন সেন্টারের প্রধান শি ইউয়ান বলেন, শিক্ষার্থীরা যাতে বাস্তব জীবনের প্রকল্পের মাধ্যমে এআই বুঝতে ও ব্যবহার করতে পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে।

ক্লাসে ব্যবহৃত হচ্ছে ব্লক-ভিত্তিক প্রোগ্রামিং প্ল্যাটফর্ম, আইফ্লাইটেক রোবট ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। শিক্ষার্থীদের চীনা ভাষার নির্দেশনা থেকে কার্যকর কোড তৈরি করতে সহায়তা করছে এসব পাঠ।
পাঠের বাইরে রোবোটিক্স ক্লাব ও প্রতিযোগিতার প্রস্তুতিও রাখা হয়েছে।

১১ বছরের মিয়াও রুয়োয়ি ও ১২ বছরের ফাং সি তৃতীয় শ্রেণি থেকেই এআই ও প্রোগ্রামিং শিখছে। রুয়োয়ি জানাল, ‘প্রোগ্রামিং একটু কঠিন, কিন্তু রোবট বানানো দারুণ মজার!’

ফাং সি মনে করেন, এআই শেখা অন্য যেকোনও বিষয়ের চেয়ে অনেক সহজ ও আনন্দদায়ক।
কুয়াংছুমেন মিডল স্কুলে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত অবিচ্ছিন্ন এআই কারিকুলাম গড়ে তোলা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে আইটি ক্লাসে তৃতীয় শ্রেণি থেকে এআই শেখানো হচ্ছে। মাধ্যমিক স্তরে সপ্তম শ্রেণিতে এআই-এর মূলনীতি, অষ্টম ও নবম শ্রেণিতে জেনারেটিভ এআই টুল দিয়ে স্মার্ট স্টাডি কম্প্যানিয়ন তৈরি শেখানো হচ্ছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, টেক কোম্পানি ও চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

উচ্চমাধ্যমিক পর্যায়ে এ বছর চালু হয়েছে বিশেষ এআই ক্লাস, যেখানে গণিত, বিজ্ঞান, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি শেখানো হচ্ছে। এ সব প্রশিক্ষণে হুয়াওয়ের মতো প্রযুক্তি কোম্পানিও সহযোগিতা করছে।

বেইজিংয়ের একটি স্কুল কর্তৃপক্ষ জানালো, স্কুলে নিয়মিত এআই বিজ্ঞান উৎসব, শিল্প সফর ও ড্রোন প্রযুক্তি বিষয়ক ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের শরীরচর্চা ক্লাসের গতিবিধি বিশ্লেষণেও ব্যবহার করা হচ্ছে এআই দিয়ে। ইংরেজি ক্লাসে এটি ব্যবহৃত হচ্ছে ইন্টারঅ্যাকটিভ গেম তৈরিতে।

তবে শিক্ষকরা জানালেন, তারা শিক্ষার্থীদের পড়াশোনার সহায়ক হিসেবে এআই ব্যবহার করতে শেখাচ্ছেন, বিকল্প হিসেবে নয়। 

সূত্র: সিএমজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By