শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের কুলসুমের ব্রোঞ্জ জয়

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দ্বিতীয় সেশনে পদকের আনন্দে মেতেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী এককের ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে চাইনিজ তাইপের চেন সি উকে ১৪৫-১৪৪ স্কোরে (২৯-৩০, ২৯-২৯, ২৯-২৯, ২৮-২৯, ৩০-২৭) হারিয়েছেন স্বাগতিকদের কুলসুম আক্তার মনি। 

চলতি আসরে এ নিয়ে দুটি পদক পেলো বাংলাদেশ। সকালের সেশনে বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি মিশ্র দ্বৈতে রৌপ্যপদক এনে দিয়েছিলেন। 

আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড নারী এককে আরও বড় প্রাপ্তির সুযোগ ছিল কুলসুমের সামনে। কিন্তু সেমিফাইনালে তিনি ১৪৬-১৪৫ স্কোরে (৩০-৩০, ২৯-২৯, ২৯-৩০, ২৮-২৮, ২৯-২৯) হেরে যান ভারতের প্রাদ্বীপ প্রিথিকার কাছে। সেমিফাইনালের হারে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ খেলতে হয় কুলসুমকে। সেখানে অন্তত পদক জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তাতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোনও পদক জিতলেন কুলসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By