শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নেপালের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন

নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। অনেকটাই নিজেদের ভুলে গোল হজম করে পিছিয়ে থেকে বিরতিতে গেছে জামাল ভূঁইয়ারা।

কানাডা থেকে লিগের খেলা শেষে ঢাকায় ফিরে মাত্র একদিন জামাল ভূঁইয়াদের সঙ্গে অনুশীলন করতে পেরেছিলেন শমিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুর একাদশে তার জায়গা পাওয়া নিয়ে আগেই অনিশ্চয়তা ছিল। অনুমিতভাবে এই মিডফিল্ডারকে বেঞ্চে রেখে হাভিয়ের কাবরেরা বাংলাদেশ দল সাজিয়েছেন।

শমিত না থাকলেও অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে রয়েছেন। হামজা চৌধুরী যথারীতি খেলছেন শুরু থেকে। চোটের কারণে নেই শেখ মোরসালিনও। হংকং ম্যাচ থেকে পরিবর্তন হয়েছে আরও দুটি।

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আক্রমণাত্মক ছঁকে শুরু থেকে নেপালকে চেপে ধরে বাংলাদেশ। প্রতিপক্ষের সীমানায় বেশি সময় ধরে খেলা চলেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গোলের দেখা পাওয়া যায়নি। জামাল-সাদরা ডেডবল থেকে একাধিক সুযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে। তাতে করে গোলপিকার কিরণ চেমজংকে ভয় ধরানো যায়নি। হামজাকে কোনও সময় রক্ষণে আগলে খেলতে দেখা গেছে। আবার সুযোগ বুঝে মধ্যমাঠে ফরোয়ার্ডদের সঙ্গে সংযোগ তৈরি করেছেন। তবে ডিবক্স কিংবা আশপাশে হামজাকে কড়া মার্কিংয়ে রেখেছিল নেপালের ফুটবলাররা।

বল দখল কিংবা আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ বলার মতো সুযোগ তৈরি করেছে ২৬ মিনিটে। সোহেল রানার পাসে ফয়সাল আহমেদ ফাহিম ৬ গজের মধ্যে শট নেওয়ার আগেই গোলকিপার কিরন চেমজং তালুবন্দি করেন।

খেলার ধারার বিপরীতে নেপাল গোল পেয়ে যায়।

২৯ মিনিটে শুমিত শ্রেষ্ঠা বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত এক কাটব্যাক থেকে রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে দৌড়ে এসে অরক্ষিত অবস্থায় নিচু শটে মিতুল মারমাকে হারান। মিতুল শুয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি। এর আগে সোহেল রানা সহ অন্যরাও পারেননি কিছু করতে পারেনি।

এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশের আক্রমণে ধার বাড়ে। তবে কাংখিত গোল আসেনি।

পরের মিনিটে ফাহিমের শট গোলকিপার তালুবন্দী করেন।

৩৭ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ফাহিম ৬ গজের প্রান্তে গোলকিপারকে সামনে পেয়ে লক্ষ্যে মারলেও এক ডিফেন্ডার পা বাড়িয়ে দিয়ে সুযোগ নস্যাৎ করে দেন।

৪৩ মিনিটে রাকিবের ক্রসে ফাহিমের হেড সোজা কিরণে তালুতে জমা হয়।

বিরতিতে যেতে হয়েছে বাংলাদেশ দলকে ১-০ গোলে পিছিয়ে থেকে। এখন ড্রেসিংরুম থেকে ফিরে এসে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

 বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By