শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রতারণা ঠেকাতে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার আনছে মেটা

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন

ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা ও স্ক্যাম থেকে সুরক্ষা দিতে নতুন নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানায়, নতুন এই টুলগুলো মূলত ব্যবহারকারীদের সতর্কতা জাগিয়ে প্রতারণামূলক বার্তা, ভুয়া কল ও অ্যাকাউন্ট হ্যাকিং ঠেকানোর লক্ষ্যেই তৈরি।

হোয়াটসঅ্যাপে এখন থেকে ব্যবহারকারী যদি ভিডিও কলের সময় এমন কারও সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যান, যিনি তার কনটাক্ট লিস্টে নেই, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা দেখাবে অ্যাপটি।

মেটা বলছে, ব্যক্তিগত বা গোপনীয় তথ্য সুরক্ষার জন্য কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করা উচিত। অন্যথায় প্রতারকরা ব্যবহারকারীর ব্যাংকিং তথ্য বা পাসওয়ার্ড চুরি করতে পারে।

মেসেঞ্জারে যুক্ত হয়েছে উন্নত এআই-চালিত স্ক্যাম শনাক্তকরণ টুল। কোনো ব্যবহারকারী সন্দেহজনক বার্তা পেলে সঙ্গে সঙ্গে একটি পপ-আপ সতর্কবার্তা দেখা যাবে। তাতে জানানো হবে—এই বার্তাটি সন্দেহজনক, চাইলে এটি মেটার এআই সিস্টেমে পাঠিয়ে বিশ্লেষণ করাতে পারেন।

যদি এআই শনাক্ত করে বার্তাটিতে প্রতারণার ঝুঁকি রয়েছে, তবে ব্যবহারকারীকে দেখানো হবে একটি ‘স্ক্যাম সতর্কতা তালিকা’, যেখানে সাধারণ প্রতারণার ধরনগুলো তুলে ধরা হবে, যেমন— অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন, দ্রুত অর্থ উপার্জনের প্রতিশ্রুতি, বাড়িতে বসে কাজের সুযোগ ইত্যাদি।

এছাড়া ব্যবহারকারীকে মনে করিয়ে দেওয়া হবে—কখনোই ব্যাংক ট্রান্সফার বা গিফট কার্ড পাঠানো উচিত নয়। কারণ এগুলোই অনলাইন প্রতারকদের সবচেয়ে প্রচলিত ফাঁদ।

সতর্কবার্তার পাশাপাশি থাকবে সরাসরি রিপোর্ট ও ব্লক করার অপশন। ফলে ব্যবহারকারী চাইলে সঙ্গে সঙ্গে প্রতারণামূলক অ্যাকাউন্ট রিপোর্ট করতে পারবেন।

মেটা জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপিন্সে চিহ্নিত স্ক্যাম সেন্টারের সঙ্গে জড়িত প্রায় ৮০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এছাড়া ২১ হাজারেরও বেশি ভুয়া ফেসবুক পেইজ সরিয়ে দেওয়া হয়েছে, যেগুলো বৈধ কোম্পানির নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা করছিল।

মেটা স্বীকার করেছে, এখনও বড় চ্যালেঞ্জ হলো বয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা। কারণ তারা প্রযুক্তিগতভাবে তুলনামূলক কম অভিজ্ঞ এবং প্রতারকদের নতুন কৌশল সহজে বুঝতে পারেন না।

নতুন ফিচারগুলো কবে থেকে চালু হবে তা এখনও ঘোষণা করেনি মেটা। তবে আপাতত ব্যবহারকারীদেরকে দ্রুত পরিচয় যাচাইয়ের জন্য পাসকি সেটআপ, পাসওয়ার্ড আপডেট, এবং অ্যাপের নিরাপত্তা সেটিংস সক্রিয় করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতারণা প্রতিরোধ কেবল প্রযুক্তির কাজ নয়, ব্যবহারকারীদের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, সবাই অনলাইনে আরও নিরাপদ থাকুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By