শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

চীনে রোবট নিয়ন্ত্রণে যুক্ত হলো দৃষ্টি ও স্পর্শের ‘অনুভূতি’

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ন

বেইজিং ইনস্টিটিউট ফর জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষকরা তৈরি করেছেন এমন এক নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা রোবটকে তাদের আশপাশের বস্তু বা শক্তির সঙ্গে সূক্ষ্মভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে। এতে জটিল কাজে রোবটের কর্মক্ষমতা বেড়েছে।

গবেষকদের মতে, নতুন মডেলটি প্রচলিত ‘পজিশন-কন্ট্রোল’ নীতির তুলনায় ৩৯.৫ শতাংশ বেশি সফলভাবে কাজ করতে পারে।

‘লার্নিং আ ইউনিফায়েড পলিসি ফর পজিশন অ্যান্ড ফোর্স কন্ট্রোল ইন লেগড লোকো-ম্যানিপুলেশন’ শিরোনামের গবেষণাপত্রটি ২০২৫ সালের রোবট-লার্নিং সম্মেলনে সেরা প্রবন্ধ পুরস্কার পেয়েছে। প্রথমবার কোনো চীনা দল এই সম্মান অর্জন করল।

মডেলটি কোনো ‘ফোর্স সেন্সর’-এর ওপর নির্ভর না করেই রোবটকে একযোগে বল ও অবস্থান—নিয়ন্ত্রণ শেখাতে সক্ষম। ফলে এটি পজিশন ট্র্যাকিং, ফোর্স ট্র্যাকিং, বল প্রয়োগ ও নমনীয় আচরণের মতো জটিল কাজ করতে পারে।

গবেষকরা চার-পায়ের রোবট ও মানবসদৃশ রোবটের ওপর বিভিন্ন পরীক্ষা চালিয়ে এর কার্যকারিতা প্রমাণ করেছেন। তারা দেখেছেন, এই মডেল ব্যবহার করে রোবট সফলভাবে হোয়াইটবোর্ড পরিষ্কার করা, আলমারির দরজা খোলা-বন্ধ করার কাজ করতে পারছে।

রোবট নিয়ন্ত্রণে যুক্ত হলো দৃষ্টি ও স্পর্শের ‘অনুভূতি’

গবেষক চিয়া বাওসিয়োং বলেন, ‘প্রচলিত ভিএলএ মডেল সাধারণত শুধু ক্যামেরার ছবি দেখে চলার পথ নির্ধারণ করে। এতে রোবট যখন হোয়াইটবোর্ড পরিষ্কার করে, তখন অনেক সময় যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারে না—ফলে কিছু অংশ অপরিষ্কার থেকে যায়। সেই সীমাবদ্ধতা কাটাতে মডেলে ফোর্স ভেরিয়েবল যুক্ত করেছি, যাতে রোবট সঠিক অবস্থানে থেকে যথাযথ চাপ দিতে পারে।’

সূত্র: সিএমজি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By