মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আলোচনায় যে সিরিয়াল, রোজ নতুন পর্বের দাবি!

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি টানাপড়েন নিয়ে নির্মিত নতুন সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ প্রচারে এসেছে। চ্যানেল আই টিভি ও সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে মাত্র দুই পর্ব প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন এই সিরিয়াল।

দর্শক নতুন পর্ব দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন, এমন মন্তব্য জানাচ্ছেন ইউটিউবের কমেন্ট বক্সে। কেউ কেউ লিখছেন, রোজ একটি করে পর্ব দেয়া হোক, আবার কেউ লিখছেন, অসাধারণ ফ্যামিলি গল্পের নাটক।

একজন লিখেছেন, সিরিয়ালটা এখনকার সময়ে ফ্যামিলির সবাই একসাথে দেখা যায়, কোনও অশ্লীলতা নেই। আরেকজন লিখেছেন, বাবা কিংবা ফুফুকে দেখলে পরিবারের সন্তানরা সালাম দিচ্ছে, এটা বাংলাদেশের নাটকের অন্যতম সুন্দর দিক। 

তবে কেউ কেউ ‘এটা আমাদেরই গল্প’ দেখে পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলে জানাচ্ছেন। যদিও সংশ্লিষ্টরা আগেই ঘোষণা দিয়েছেন, সিরিয়ালটি পাকিস্তানি একটি জনপ্রিয় সিরিয়াল থেকে অনুপ্রাণিত।

পরিবারের গল্প নিয়ে নাটক নির্মাণে ব্যাপক সুনাম রয়েছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের। তার নির্মিত সর্বশেষ দর্শক নন্দিত সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’। এবার তিনি পরিবার নিয়ে অন্য গল্পে বানালেন ‘এটা আমাদেরই গল্প’। তবে নির্মাতা জানালেন, এদেশে ‘প্রোপ্রার ওয়েতে’ সিরিয়াল নির্মাণের মূল প্রতিবন্ধকতা হচ্ছে বাজেট সংকট। তার ভাষ্য, ‘চ্যানেলগুলো যে বাজেট দেয় সেটা প্রয়োজনের তুলনায় সীমিত।’ ‘‘স্পন্সর কোম্পানিগুলোকে জানালে তারা কী টাইপের সিরিয়াল হবে সেটার ডিটেলস জানতে চায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই কনসেপ্টে আড়াই বছর আগে ‘পিতা মাতার সন্তান’ নামে একটি সিঙ্গেল নাটক আগেই বানিয়েছিলাম। ‘এটা আমাদেরই গল্প’ বেসিক ঠিক রেখে বানিয়েছি, সবেমাত্র শুরু হলো কিন্তু দর্শক শেষ পর্যন্ত দেখলে অন্য এক গল্প পাবে।’’ বলেন নির্মাতা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।

‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By