শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল: হামজা চৌধুরী 

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। জোড়া গোল করা হামজা চৌধুরী নেপাল ম্যাচের হতাশা ভুলে এখন ভারত ম্যাচের দিকে তাকিয়ে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-নেপাল ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরও এক হতাশার রাতের শেষ হলো। ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ এমন ভালোবাসার জন্য। বড় একটা ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ।’

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৬ ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন হামজা। তাছাড়া গত রাতে জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে প্রশংসায় ভাসছেন তিনি। যে তালিকায় আছেন জাতীয় ক্রিকেটার রুবেল হোসেন ও তাসকিন আহমেদরাও। 

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হামজা-জায়ানরা খেলার আশায় আছেন। তারা চোট পেলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, ‘গুরুতর কিছু নয়, সামান্য পেশির টান। এমন কিছু হয়নি যাতে করে ভারত ম্যাচের জন্য তারা ঝুঁকিতে থাকবে।’ 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By