শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বন্যা-কুলসুমদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন

ঢাকায় শুক্রবার শেষ হয়েছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়শি। এতে ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।এই তিন আর্চারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শুক্রবার বিকেলে আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। পুরস্কার বিতরণী শেষ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মতো ফ্যাসালিটিজ থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করবো।’ 

এরপরই তিনি যোগ করে বলেছেন, ‘এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা গোল্ড পাবো। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিন জন মেডেল পেয়েছেন, তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে  প্র্যত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছেন, ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আর্চাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার। অন্য আর্চারদের পক্ষ থেকে তিনি বলেছেন, ‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা, তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগী হতে পারবো এই খেলায়। শুধু তাই নয়, অনেকেই হয়তো আর্চারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কারের ঘোষণার কথা শুনে।’

এবার ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে সেরা হয়েছে ভারত। ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতেছে তারা। দক্ষিণ কোরিয়া পেয়েছে ২টি স্বর্ণ, ৪টি করে রৌপ্য ও ব্রোঞ্জ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By