রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ইরাসমাস বৃত্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউজিসি’র

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশি শিক্ষার্থীদের ইরাসমাস প্লাস স্কলারশিপের বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থীকে এ মর্যাদাপূর্ণ এই বৃত্তি আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

বুধবার (১২ নভেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে ‘ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে’ শীর্ষক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, যৌথ গবেষণা পরিচালনাসহ উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইউজিসি এ অবহিতকরণ সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ও ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং ইউজিসি’র ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন।

প্রধান অতিথি অধ্যাপক মাছুমা হাবিব বলেন, “ইরাসমাস প্লাস স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে সারা বিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।” ইরাসমাস প্লাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইইউ’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র স্থাপন এবং বিশ্ব দরবারে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইইউ প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আইয়ুব ইসলাম বলেন, “দেশে চাকরির বাজারে দক্ষ মানবসম্পদের যথেষ্ট ঘাটতি রয়েছে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে শিক্ষার্থীদের যথার্থ দক্ষ করে গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে।” এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন দেশের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে বলে তিনি জানান।

ইইউ’র ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বলেন, “ইউরোপীয় ইউনিয়ন গুণগত শিক্ষা ও সুশাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপ বিষয়ে অবহিত হবে এবং বিগত বছরগুলোর চেয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।”

ইউজিসি’র পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ইউরোপীয়ান কমিশনের রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. আশিকুর রহমান, একাডেমিক এক্সপার্ট ড. জেনি লিন্ড এলমাকো, তাইওয়ান ইউ সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মার্ক চেং, ইরাসমাস মুন্ডাস এসোসিয়েশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৌভিক রায় স্নিগ্ধ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপ-পরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম অনুষ্ঠানে ইরাসমাস প্লাস এর বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন।

সভায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউজিসি ও ইইউ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By