শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আজীবন সম্মাননা পেলেন গৌতম ঘোষ

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:২০ পূর্বাহ্ন

বাংলা চলচ্চিত্রের গৌরব, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষকে এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হলো। 

দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় তাকে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নন্দন প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গৌতম ঘোষকে এই সম্মাননা দেওয়া হয়। গৌতম ঘোষের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিব্রতকর তথ্য হলো, এবারের উৎসবের চেয়ারম্যান ছিলেন গৌতম ঘোষ নিজেই! যদিও দাবি করা হচ্ছে, আজীবন সম্মাননার খবরটি তিনি নাকি ঘোষণার আগে জানতেনই না! 

পুরস্কার গ্রহণের সময় গৌতম ঘোষ এই পুরস্কার তার প্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে উৎসর্গ করেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রীর সাপোর্ট ছাড়া এ যাত্রা সম্ভব ছিল না।’

চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, সংগীত পরিচালক— সব ভূমিকাতেই গৌতম ঘোষ বাংলা ও ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন। তার পরিচালিত ‘দেখা’, ‘পদাতিক’, ‘মনন’, ‘আবার অরণ্যে’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্তর্জলী যাত্রা’র মতো চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়েও বিপুল প্রশংসা পেয়েছে। 

পরবর্তী সময়ে তার একাধিক ছবি কান, ভেনিস, টোকিও এবং বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে, যা বাংলা সিনেমাকে বিশ্ব-দরবারে তুলে ধরেছে।

বলা দরকার, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হলো আজই (১৩ নভেম্বর)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By