শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মনোবিদদের মিথ্যাবাদী বললেন কিম

সীমু দা
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

হলিউড স্টার ও বিজনেসউম্যান কিম কার্দাশিয়ান সম্প্রতি এক রকম রাগে ফেটে পড়েছেন। ক্ষোভ ঝেড়েছেন মনোবিদদের ওপর! কারণ, তাদের ভবিষ্যদ্বাণী ফলেনি। অর্থাৎ তার আইনজীবীর (বার) পরীক্ষায় পাশ করার ভবিষ্যতবাণী বিফলে গিয়েছে। মনোবিদদের সকল পূর্বাভাস যে পুরোপুরি মিথ্যে ছিল—সেই বিষয়েই তিনি কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন।

কিম জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার এট ল’ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি ফেল করেছেন। 

তারপর একটি টিকটক ভিডিওতে দেখা গেছে, যেখানে মেকআপ চলাকালীন ফোনে কাউকে তিনি বলছেন, ‘এই যে আমরা যেসব মনোবিদ–এর সঙ্গে দেখা করেছি, যাদের জন্য আমরা কখনও কখনও আসক্ত হয়ে পড়ি—তারা মূলত মানুষকে বোকা বানানোর মেশিন। পরীক্ষার আগে চারজনের বেশি সাইকোলোজিস্ট আমাকে বলেছিল, আমি পাশ করবো। ফলাফল প্রকাশের পর বুঝলাম, তারা সবাই মিথ্যাবাদী।’ তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, ‘তাদের কোনও কথা বিশ্বাস করবেন না।’ 

বলা দরকার, কিম তার আইন পড়াশোনা ২০১৯ সাল থেকে শুরু করেছিলেন ক্যালিফোর্নিয়ার ল’ অফিস স্টাডি প্রোগ্রামের মাধ্যমে। যেটি এখনও শেষ করতে পারেননি ফলাফল বিপর্যয়ের কারণে।

মজার বিষয়, তার নতুন হুলু সিরিজ ‘অলস ফেয়ার’–এ আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন কিম। যদিও বাস্তবে এখনও আইনজীবী হতে পারেননি।

এমন পরিস্থিতিতে পরবর্তী পরিকল্পনা ও প্রতিক্রিয়া প্রসঙ্গে কিম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি এখনও আইনজীবী নই। আমি এখন শুধু একজন ভালো পোশাক পরা আইনজীবীর ভূমিকায় আছি টিভিতে। আমার এই আইনজীবীর যাত্রার ছয় বছর হয়েছে, আর আমি এখনও আটকে নেই—পড়া চালিয়ে যাবো। নতুন উপায় বের করবো, মনোবল হারাবো না।’ 

তিনি উল্লেখ করেছেন, পরীক্ষায় ব্যর্থ হওয়াটা তার কাছে ‘পরাজয় নয়, বরং জ্বালানী’। কিম কার্দাশিয়ান সূত্র: পিপল ও বিজনেস ইনসাইডার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By