শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মটোরোলার মটো জি এবং মটো জি প্লে’র নতুন সংস্করণে যা থাকছে

সীমু দা
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন

স্মার্টফোনের বাজারে ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে মটোরোলা। এবার প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে তাদের জনপ্রিয় সিরিজের নতুন দুটি মডেল—মটো জি এবং মটো জি প্লে।

নতুন ফোন দু’টি মূলত আগের সংস্করণের উন্নত সংস্করণ, যেখানে কিছু প্রযুক্তিগত আপগ্রেডের পাশাপাশি আনা হয়েছে নতুন আকর্ষণীয় রঙ ও নকশা।

দুটি ফোনেই রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সমর্থন করে।

ক্যামেরা ও ব্যাটারি

‘মটো জি’ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর ‘মটো জি প্লে’ মডেলে থাকবে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে কোয়াড পিক্সেল প্রযুক্তি, যা কম আলোতেও পুরো ছবি ধারণে সহায়তা করবে।

ব্যাটারি ক্ষেত্রে উভয় ফোনেই থাকবে ৫,২০০ মিলি-অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। মটো জি সমর্থন করবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং, আর মটো জি প্লে-এ থাকবে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট।

নকশা ও টেকসই মান

দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩ এবং আইপি৫২ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, যা পানি ও ধুলাবালি থেকে কিছুটা সুরক্ষা দেবে।

ডিজাইন দিক থেকেও এসেছে বড় পরিবর্তন— প্যানটোন অনুমোদিত রঙে লেদার ফিনিশ ডিজাইন। মটো জি পাওয়া যাবে ধূসর ও বেগুনি রঙে, আর মটো জি প্লে আসছে নীল রঙে।

মূল্য

মটো জি : দাম শুরু ২০০ মার্কিন ডলার, বিক্রি শুরু হবে ১১ ডিসেম্বর থেকে মটোরোলা’র অফিসিয়াল ওয়েবসাইটে, আর ১৫ জানুয়ারি থেকে পাওয়া যাবে অ্যামাজন ও বেস্ট বাই-এ।

মটো জি প্লে: দাম ১৭০ মার্কিন ডলার, অনলাইনে পাওয়া যাবে ১৩ নভেম্বর থেকে মটোরোলা, অ্যামাজন ও বেস্ট বাই-এ।

সূত্র: এনগেজেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By