রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ঐকমত্য না হলে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

সীমু দা
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই জাতীয় সনদে বেশকিছু বিষয় নিয়ে অভিযোগের বিষয়ে এখন মন্তব্য করবো না। রাজনৈতিক দলগুলো নিজেরা এ বিষয়ে আলোচনা করে আমাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেবেন সেই প্রত্যাশা করছি। তারা যদি আলাপ-আলোচনা করেন, তাহলে আমাদের জন্য কাজটা খুব সহজ হয়। তারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই সনদে উল্লেখিত কিছু বিষয় নিয়ে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ড. আসিফ নজরুল।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ১৫ বছর একসঙ্গে আন্দোলন করেছে। আমরা তাদের একটু সময় দিতে চাই। তারা এসব বিষয়ে নিজেরা আলোচনা করে একমত হতে পারেন কিনা আমরা একটু দেখি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনও আল্টিমেটাম দেই নাই। আমরা অপেক্ষা করবো তারপর অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By