শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘এটা আমাদেরই গল্প’ মুক্তির খবর দিলেন রাজ

সীমু দা
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

পারিবারিক গল্প নিয়ে নতুন সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ পরিচালনা করছেন প্রমাণিত সফল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি তার নিজেরই লেখা। এতে অভিনয় করছেন একঝাঁক এই সময়ের তারকা। 

তাদের মধ্যে আছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু।

নির্মাতা রাজ জানান, আগামী ৫ নভেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘এটা আমাদেরই গল্প’র পর্বগুলো। প্রতি সপ্তাহে এখানে মুক্তি দেওয়া হবে নতুন দুটি করে পর্ব।

‘এটা আমাদেরই গল্প’তে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম ফাহাদ। খায়রুল বাসারকে দেখা যাবে সামির চরিত্রে। তারা দুই ভাই হিসেবে অভিনয় করেছেন। কেয়া পায়েল থাকছেন মেহরীন চরিত্রে। সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ইতোমধ্যে এই সিরিজের ট্রেলার ও ভিডিও ক্লিপ দেখে এবং গান শুনে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নতুন সিরিজ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এতে পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’ গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা।” ঢাকার উত্তরায় ক্ষণিকালয় শুটিং হাউজে ও সাভারে একটি রিসোর্টে সিরিজটির শুটিং চলছে এক মাস ধরে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এর মধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।

‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By