বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

অ্যাপলের রেকর্ড আইফোন বিক্রি, বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেলো

সীমু দা
রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী চাহিদার জোয়ারে রেকর্ড আইফোন বিক্রির মধ্য দিয়ে বছরের সবচেয়ে বড় প্রান্তিকে প্রবেশ করেছে অ্যাপল। নতুন আইফোন সিরিজ বাজারে আসার পর প্রথম ত্রৈমাসিক আয় প্রতিবেদন প্রকাশ করে টেক জায়ান্টটি, যা ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে অ্যাপল জানিয়েছে, সেপ্টেম্বর প্রান্তিকে তাদের রাজস্ব দাঁড়িয়েছে ১০২.৫ বিলিয়ন ডলার, যা কোম্পানির ইতিহাসে ঐ সময়ের জন্য সর্বোচ্চ। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, “আজ আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি, সেপ্টেম্বর প্রান্তিকে রাজস্বের নতুন রেকর্ড গড়েছে অ্যাপল। শুধু আইফোন নয়, আমাদের সার্ভিস সেগমেন্টও সর্বকালের সর্বোচ্চ আয়ে পৌঁছেছে।”

তবে চীনে আইফোন বিক্রি প্রত্যাশার চেয়ে কিছুটা কম ছিল বলে জানানো হয়। তবুও টিম কুক আত্মবিশ্বাসী, আসন্ন ডিসেম্বর প্রান্তিকে রাজস্ব আরও ১০ থেকে ১২ শতাংশ বাড়বে, যা সাধারণত অ্যাপলের বছরের সবচেয়ে বড় বিক্রির সময়।

অ্যাপলের নতুন আইফোন ১৭ ও ১৭ প্রো সিরিজ বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে চীনা বাজারে যেখানে বিক্রি আগে কিছুটা মন্থর ছিল, সেখানে নতুন মডেলগুলো নতুন করে ক্রেতাদের আগ্রহ জাগিয়েছে। অন্যদিকে আইফোন এয়ার নিয়ে বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ বলছেন এর উৎপাদন কমানো হয়েছে, আবার কেউ বলছেন তা নয়।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের মোট রাজস্ব ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২.৪৭ বিলিয়ন ডলারে, যা বিশ্লেষকদের ১০২.২৪ বিলিয়ন ডলারের পূর্বাভাসের চেয়ে বেশি। আইফোন বিক্রি থেকে এসেছে ৪৯.০৩ বিলিয়ন ডলার, যা যদিও কিছুটা কম, তবুও কোম্পানির ইতিহাসে অন্যতম শক্তিশালী পারফরম্যান্স।

ইনভেস্টিংডটকম-এর সিনিয়র বিশ্লেষক থমাস মন্টেইরো বলেন, “যখন বাজারের মনোযোগ কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে, তখন অ্যাপল প্রমাণ করেছে যে তাদের পুরনো ফর্মুলাটিই এখনও কাজ করছে—দৃঢ় বিক্রি, স্থিতিশীল অর্থনীতি এবং নির্ভরযোগ্য পণ্য।”

গ্যাবেলি ফান্ডস -এর পোর্টফোলিও ম্যানেজার জন বেলটন বলেন, “আইফোন বিক্রির এই প্রবৃদ্ধি গত তিন বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। নতুন মডেলের দাম কিছুটা বাড়লেও চাহিদা বেড়েছে, যা বিনিয়োগকারীদের আশাবাদী করেছে।”

যদিও রাজস্বের দিক থেকে অ্যাপল উজ্জ্বল, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তারা এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে। গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো প্রতিযোগীরা ইতিমধ্যেই উন্নত এআই পণ্য উন্মোচন করেছে, অথচ অ্যাপল এখনও বড় কোনও এআই উদ্যোগ বাজারে আনেনি। পাশাপাশি, চীন ও ভারতে উৎপাদনভিত্তিক শুল্ক জটিলতাও কোম্পানির জন্য চ্যালেঞ্জ হয়ে আছে।

তবুও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যাপলের শেয়ারমূল্য বেড়েছে। বর্তমানে ৪ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্যের কোম্পানির তালিকায় রয়েছে অ্যাপল, এনভিডিয়া ও মাইক্রোসফট—বিশ্বের মাত্র তিনটি প্রতিষ্ঠান যারা এই মাইলফলক ছুঁয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By