শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘যাত্রা হবে না কাওয়ালি, বুঝে উঠতে পারছি না’

সীমু দা
শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তির তারিখ জানানো, সব কিছুতে যেন ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের। আজ অর্থাৎ ৩১ অক্টোবর প্রকাশ্যে এলো সিনেমার ট্রেলার।

প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেলারে দেখানো হয়েছে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা। যেখানে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম; আরও আছে জীবন বদলানোর গল্প।

এর আগে টিজারে মিলেছে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের স্পষ্ট ছায়া। আর আজ ট্রেলারে মিলেছে সরকার পতনের পরের বাংলাদেশের প্রতিধ্বনি। ট্রেলারের শেষে একজন উৎকণ্ঠা নিয়ে বলছিল, ‘দেশের পরিবেশ পরিস্থিতি যা, তাতে যাত্রা হবে না কাওয়ালি হবে; বুঝে উঠতে পারছি না।’ ‘দেলুপি’ খুলনায় মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর আর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস।

এ ব্যাপারে তাওকীর সব সময় বলেন, ‘আমি গণমানুষের কথা বলতে চেয়েছি সব সময়। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার নির্মাণগুলোতে চেষ্টা থাকে স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো. জাকির হোসেনসহ অনেকে।

টিজারে যে পার্থকে দেখা গেছে তিনি হলেন চিরনজিৎ বিশ্বাস। ‘দেলুপি’তে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, এই সিনেমাতে অভিনয় করতে পেরে। আমার মনে হয় এই সিনেমাতে অভিনয় করে আমার অভিনয় স্কিল অনেকখানি ডেভেলপ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, এই টিমের সাথে কাজ করে আমি খুবই আনন্দিত।’ ‘দেলুপি’র একটি দৃশ্য বিশ্বাস আরও বলেন, ‘পরিচালক-প্রযোজকসহ টিমের প্রত্যেকটা মানুষ সবাই মিলে আমাকে খুবই সাহায্য করেছে। আমি নতুন মানুষ, প্রথমবার সিনেমা করছি, তাদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। এতে আমি অভিনয়ের জন্য আরও বেশি ইন্সপায়ার হয়েছি। পরিশেষে বলবো, আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে যে আমি দেলুপি সিনেমাতে অভিনয় করতে পেরেছি।’

নূপুর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রায়। তিনি বলেন, ‘‘দেলুপি’-তে অভিনয় অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি কখনও এরকম কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। এর আগে আমি যাত্রায় অভিনয় করেছি, তো সেখান থেকে এই জায়গায় আসা; যাত্রা অভিনয় আর এখানকার অভিনয় আলাদা। তবে মঞ্চের আর পর্দায় দুটো অন্যরকম ছিল। সেদিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার দেলুপি থেকে। সব মিলে অনেক ভালো অনুভূতি এটা।’’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম তিনি আরও বলেন, ‘নিজেকে বড় পর্দায় দেখবো এটা আসলে একটা স্বপ্নের মতো লাগছে আমার। তবে আমার অনেক ইচ্ছা ছিল যে কোনও একদিন হয়তো সবাই আমাকে টিভির পর্দায় দেখবে। সেই ইচ্ছাটা যে আমার এভাবে পূরণ হবে সেটা আমি কখনও ভাবিনি।’

‘দেলুপি’ টিমের পক্ষ থেকে সবাইকে সিনেমা হলে আমন্ত্রণ জানানো হয়েছে সিনেমাটি দেখার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By