মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন।

সীমু দা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
IMG 20261020 WA0005

বাংলাদেশে নারীদের ছবি বিকৃত করে অনলাইনে হয়রানি ও সুনামহানির বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপন করেছেন ড. আব্দুল আউয়াল। ১৪ অক্টোবর স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন ডিজিটাল ভায়োলেন্সে (আইসিডিভি ২০২৬) তিনি তাঁর গবেষণা তুলে ধরেন। দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩ ও ১৪ অক্টোবর। তাঁর উপস্থাপিত গবেষণার শিরোনাম ছিল ‘When a Photograph Becomes a Weapon: Sexualised Image Manipulation, Digital Reputational Violence, and the Silencing of Women in Bangladesh’।
ড. আউয়াল পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের এশীয় ও আফ্রিকান সংস্কৃতি অনুষদের দক্ষিণ এশীয় অধ্যয়ন বিভাগে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত আছেন। এই গবেষণায় ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পাঁচটি পোস্ট ও উক্ত পোস্টের নির্বাচিত মন্তব্য বিশ্লেষণ করা হয়েছে। পোস্টগুলোতে রাজনীতি, নাগরিক আন্দোলন, চিকিৎসা, বিনোদন ও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত পরিচিত বাংলাদেশি নারীদের লক্ষ্য করে অপপ্রচার চালানো হয়। উপস্থাপনায় বলা হয়, এ ধরনের হয়রানি নারীর নিরাপত্তা, সুনাম ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উল্টো ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতা এবং নতুন করে হয়রানির আশঙ্কায় অনেক নারী অভিযোগ জানানো থেকে বিরত থাকে।
এ ধরনের সহিংসতা প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে শিক্ষা ও সচেতনতা বাড়ানো, অভিযোগ জানানোর সহজ ও গোপনীয় ব্যবস্থা রাখা এবং ভুক্তভোগীদের মানসিক সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি তদন্তের সক্ষমতা বাড়ানো এবং বিকৃত ছবি ও সংঘবদ্ধ হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার উপর জোর দেওয়া হয়।
এদিকে, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ব্রিল থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ড. আউয়ালের বই ‘English, Power, and Inequality: Linguistic Imperialism and the Localisation of English in Bangladesh’। জরিপ, সাক্ষাৎকার ও ধ্বনিগত বিশ্লেষণের ভিত্তিতে রচিত বইটিতে বাংলাদেশের শিক্ষা, পরিচয়বোধ ও সামাজিক বৈষম্যের সঙ্গে ইংরেজি ভাষার সম্পর্ক তুলে ধরা হয়েছে। ঔপনিবেশিক শাসনের প্রভাবে গড়ে ওঠা ভাষাগত ক্ষমতার সম্পর্ক এবং বাংলাদেশে ইংরেজির স্থানীয় ব্যবহার নিয়েও আলোচনা করা হয়েছে। বইটিতে শিক্ষায় সমান সুযোগ ও ভাষাগত ন্যায্যতার প্রশ্নও গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By