ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর মূল একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ অধিনায়ক ছাড়াও একাদশে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন। অন্যদিকে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলাম এবার একাদশে নেই।
বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, শুকি ইতোফুসা।