মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রী রিমান্ডে তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সীমু দা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%82%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%9F%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%87 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতিবাদ কর্মসূচি ও ইসলামাবাদ অভিমুখী লংমার্চ থেকে সরে আসছে না জামায়াত-ই-ইসলামী পাকিস্তান। দলটির স্পষ্ট ঘোষণা, উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।


পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, মুলতানে এক সংবাদ সম্মেলনে জামায়াত প্রধান হাফিজ নাঈমুর রহমান জানান, দীর্ঘ আলোচনার পর তাদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে সময় দেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদেশ থেকে যোগাযোগ করে লংমার্চ বাতিল বা পেছানোর অনুরোধ করেছেন এবং দেশে ফিরে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন।


সরকারের উদ্দেশে হাফিজ নাঈমুর রহমান বলেন, ‘আপনার মন্ত্রীরা অনেক দিন ধরে নানা প্রতিশ্রুতি দিয়ে আসছেন, যার ফলেই আজ আমাদের এই অবস্থানে আসতে হয়েছে।’ তীব্র গরমে আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই উল্লেখ করে তিনি জানান, পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে অতিরিক্ত শুল্ক বাতিলই তাদের প্রধান দাবি। সরকারের দেওয়া বর্তমান ত্রাণ প্যাকেজকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে তিনি বলেন, আলোচনার জন্য এটিই সরকারের শেষ সুযোগ।


বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলমান এই আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দেশে ফিরে আলোচনা না করা পর্যন্ত জামায়াতের কর্মীরা মাঠে সক্রিয় থাকবেন এবং সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চাইবেন বলে জানানো হয়েছে।


আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By